সংবিধান সংস্কারে আপনার অবস্থান ব্যক্ত করুন। শরীয়া আইনের আবেদন তুলুন। বোধগম্যতা বজায় রেখে শরীয়ার প্রয়োজনীয়তা এবং সৌন্দর্য ফুটিয়ে তুলুন। ওয়েব লিংক শায়খ আহমাদুল্লাহ'র একটি লেখা আপনারা সাবমিট করতে পারেন। ১. সংবিধানে এ দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে। সংবিধানে এ রকম কোনো ধারা-উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে, যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও চেতনার পরিপন্থি। ২. সংবিধানের শুরুতে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি’ এই বাক্য পুনঃসংযোজন করতে হবে, যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে। ৩. সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে। কারণ এটি এ দেশের মানুষের চিরায়তের মূল্যবোধের বিরোধী। ৪. শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে। আশা করি, সংশ্লিষ্ট মহল সুবিবেচনার পরিচয় দেবেন। ★ ৯০% মুসলিমের দেশে আল্লাহর আইনই চাই। কেমন সংবিধান চাই এই প্রশ্নে দরকার হলে গণভোটের আয়োজন করুন। জনগণই ঠিক করুক তাদের সংবিধান।
5