চাঁদা দিতে অস্বীকার করায় কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)… — Al Firdaws — TG.ME

চাঁদা দিতে অস্বীকার করায় কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামকে কার্যালয়ের ভেতরেই পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে সিবিএ (কালেক্টিভ বার্গেইনিং এজেন্ট) নেতাদের বিরুদ্ধে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ পাউবো কার্যালয়ে প্রকৌশলী মাহমুদেরর অফিস কক্ষে এ হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে ভুক্তভোগী বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে সিবিএর কিশোরগঞ্জ শাখা কমিটির সভাপতি শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. জাকির হোসেন ও ইশতিয়াক আহমেদকে অভিযুক্ত করা হয়েছে।
👍1😁1
September 3, 2026 340