জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার… — Al Firdaws — TG.ME

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে যে, ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের জেনিন, নূর শামস ও তুলকার্ম শরণার্থী শিবিরে যে ‘আয়রন ওয়াল’ সামরিক অভিযান চালায়, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়তে বাধ্য করে, যা ‘জাতিগত নির্মূল’ ও ‘মানবতাবিরোধী অপরাধের’ শামিল। অথচ এই প্রতিবেদনের পরও জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু একটি ‘দায়সারা বিবৃতি’ দিয়ে ক্ষান্ত হয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবর নাগাদ জেনিন শিবিরের ৫২ শতাংশ, নূর শামসের ৪৮ শতাংশ এবং তুলকার্মের ৩৬ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। অভিযানে ১০২ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ২১ জনই শিশু।
🤬2
September 5, 2026 313