ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। শহীদেরা সবাই একই পরিবারের সদস্য ছিলেন।
৫ সেপ্টেম্বর, শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
সিভিল ডিফেন্স জানিয়েছে, শহীদেরা সবাই মালকা পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। ভবনটিতে চালানো দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় তারা শহীদ হন।
কর্তৃপক্ষ জানায়, গত ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনেরও বেশি নিখোঁজ সদস্যের লাশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছিল। অবশেষে ধ্বংসস্তূপের নিচ থেকে পরিবারের অধিকাংশ সদস্যের লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা লাশগুলো নিয়ে আগামী সপ্তাহের শুরুতে একটি যৌথ জানাজা ও দাফনের আয়োজন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

5September 5, 2026 185