আবারও খাদের কিনারে বাংলাদেশ, দায় কার?
বাংলাদেশের মানুষ কি আবারও সেই দুঃস্বপ্নে ফিরে গেলো? বিশ্বব্যাংকের সর্বশেষ মূল্যায়ন বলছে, চলমান জ্বালানি সংকটে দেশে প্রায় ৬ লাখ মানুষ চাকরি হারাতে যাচ্ছে। শুধু ২০২৫ সালেই দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে আনুমানিক ১৪ লাখ। জ্বালানি খাতে ভর্তুকির চাপ গিয়ে ঠেকতে পারে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে। সারের দাম দ্বিগুণ হওয়ার শঙ্কা, গ্যাস সংকটে পাঁচটি ইউরিয়া সার কারখানা বন্ধ, স্বাস্থ্য খাতে আমদানিনির্ভরতার কারণে ব্যয়ের বোঝা আকাশছোঁয়া। অথচ এই সংকটের মধ্যেও বিএনপি আর জামাতের চেনা চরিত্রের কোনো হেলদোল নেই।
২০০১ থেকে ২০০৬ সাল, সেই পাঁচ বছর বাংলাদেশ দেখেছিল ক্ষমতার উদ্ধত ব্যবহার, দুর্নীতির মহোৎসব আর জঙ্গিবাদের উত্থান। তখনও জ্বালানি খাত ধ্বংসের মুখে, তখনও সাধারণ মানুষ ছিল অসহায়। আজ ২০২৬ সালে এসে আবার সেই একই চেহারা। ক্ষমতা দখলের পর থেকে সংকট আরও গভীর হয়েছে, অথচ কোনো কার্যকর পদক্ষেপ নেই, নেই কোনো জবাবদিহি।
কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা রাস্তায় নামছেন, কৃষক পাচ্ছেন না সার, হাসপাতাল চলছে জেনারেটরের ভরসায়। এর মধ্যেও ক্ষমতার ভাগ বাঁটোয়ারা নিয়েই ব্যস্ত বিএনপি আর জামাত। দেশ চলে যাচ্ছে অন্ধকারের দিকে, আর তারা নাকে তেল দিলে ঘুমুচ্ছে।
এটাই কি বাংলাদেশের মানুষের প্রাপ্য? অবশ্য যে দল অতীতে দেশকে বারবার পিছিয়ে নিয়েছে, তাদের কাছ থেকে নতুন কিছু আশা করাই বোকামি।
#Bangladesh #BangladeshCrisis
12
3September 1, 2026 1.1K 1