হাসানাত আব্দুল্লাহরা সেকুলার কি না, এখানে দ্বিমত করার সুযোগ আছে। কিন্তু হাসানাত আব্দুল্লাহরা দেশ, সমাজ ও ব্যক্তিগত জীবনের যাবতীয় অনুষঙ্গকে সেকুলার মূল্যবোধ, সেকুলার মানদণ্ডে এবং সেকুলার জ্ঞানতত্ত্ব দিয়েই যাচাই করে, বিচার করে এবং সমাজকে সে দিকে আহবান করে, এই বিষয়ে তো দ্বিমতের সুযোগ নেই।
.
জুলাইয়ের সবচে বড় ক্ষতি হলো, সেকুলাররা তাদের শাসন টিকিয়ে রাখার জন্য কিছু রিজাল পেয়েছে।
আওয়ামীলীগের অত্যাচারের কারণে, সেকুলার কুফরের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছিলো, এই ব্যবস্থা দেশে যে রিজাল শূন্যতায় ভুগছিলো, জুলাই এসে তা মোটামুটি পূরণ করে দিয়েছে!
.
কিন্তু কিছু পদবী, কিছু স্বীকৃতি আর কিছু মূর্খতার কারণে একদল লোক—যাদের মধ্যে টুপি দাঁড়িওয়ালা দাওরা ফারেগ আলেমও আছে—এই সেকুলার মাইণ্ডের লোকগুলোকে মুসলিম বিশ্বে নরমাল করে গেছে। এবং এখনো করছে।
.
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সিফাত বলে গেছে, এক গর্তে দুবার দংশিত না হওয়া। আর আমরা আমাদের মানহাজ বানিয়ে নিয়েছি, আমরা গর্ত থেকেই বের হবো না!
.
হায় আল্লাহ, এই মুসলিম উম্মাহের উপর তুমি রহম করো।
24
11
8August 28, 2026 1.1K 4