মুফতি উবাইদুর রহমান মারদান সাহেবের বই “দারুল ইসলাম আউর দারুল হারব”… — Abdullah bin bashir — TG.ME

মুফতি উবাইদুর রহমান মারদান সাহেবের বই “দারুল ইসলাম আউর দারুল হারব” সম্পর্কে বানুরীটাউনের প্রধান মুফতি ইনআম সাহেবের মূল্যায়ন :

‘আল্লাহ তাআলা জনাব মাওলানা মুফতি উবাইদুর রহমান সাহেব (রঈস, দারুল ইফতা ওয়াল ইরশাদ, মারদান)-কে উত্তম প্রতিদান দান করুন। তিনি এই মূল্যবান রচনার মাধ্যমে এ প্রয়োজন পূরণের চেষ্টা করেছেন এবং অত্যন্ত জ্ঞানগর্ভ ও গবেষণামূলক শৈলীতে দারুল ইসলাম ও দারুল হারবের প্রকৃত অবস্থা, একটি অন্যটিতে রূপান্তরিত হওয়ার শর্তাবলি এবং সংশ্লিষ্ট ফিকহি বিধানসমূহকে ফিকহি নস ও দলিলের আলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করে সমুদ্রকে কলসের মধ্যে আবদ্ধ করে দিয়েছেন (অর্থাৎ বিশাল বিষয়কে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করেছেন)।

এছাড়াও, এ বিষয়ে উত্থাপিত সন্দেহ ও আপত্তিগুলোর জ্ঞানভিত্তিক পর্যালোচনা করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জতের নিকট দোয়া, তিনি যেন গ্রন্থকারের এ নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টাকে কবুলিয়াতের মর্যাদা দান করেন এবং জ্ঞানান্বেষীদের জন্য উপকারী করে তোলেন।’
.
(মুফতি) মুহাম্মদ ইনআমুল হক কাসেমী
মুহাদ্দিস ও প্রধান মুফতি
জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, বানুরীটাউন, করাচি
❤3
August 31, 2026 88