তিনটা আজিব রিসালার একসাথে সন্ধান পেলাম!
আহমদ বেলুচ নামের এক ফেসবুক আইডির মাধ্যমে আজ গুরুত্বপূর্ণ তিনটি রিসালার সন্ধান পেলাম। তালেবে ইলম ভাইরা তো রিসালার নামগুলো থেকে বুঝতে পারতেছেন বিষয়বস্তু। তবে আমাকে বইয়ের বিষয়বস্তু থেকেও বেশি আকর্ষণ করেছে লেখকদের পরিচয় ও তাদের সময়কাল!
প্রথম দুই রিসালার লেখকরা হলেন উসমানি খেলাফতের একদম শেষ সময়ের মানুষ। যখন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলের উপর ইংরেজ-ফ্রান্সের দখল চূড়ান্ত চলছিলো এভং মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় মানব রচিত আইন দিয়ে শাসন চলছিলো, তখন এই আলেম দুজন এই রিসালা দুটো লেখেন। তৃতীয় রিসালাটির লেখকের নির্দিষ্ট পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ইয়ামানি হাম্বলি আলেম সেটা নিশ্চিত করেছেন কিতাবের মুহাক্কিক।
বাংলাদেশের অত্যন্ত সম্মানিত একজন আহলে ইলম একবার কিছু মাসআলার দিকে ইঙ্গিত করে বলেছিলেন, এই মাসআলাগুলো তো কিছু ডাক্তার-ইঞ্জিনিয়ারের আবিষ্কার। কোনো মুসতানাদ আলেম এগুলো বলেনি। কখনো যদি উনি রিসালাটি দেখেন, তাহলে সম্ভবত নিজের সেই মতের ব্যাপারে নজরে সানী করবেন হয়তো।
যাইহোক, কিতাব তিনটি নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। তবে কিতাবের লেখকদের সম্পর্কে কিছু বলি।
প্রথম রিসালা :
এই রিসালাটির লেখক হলেন আলাবি বিন আহমদ আসসাক্কাফ। শাফেয়ী মাজহাবের একজন আলেম। ১২৫৫ হিজরিতে জন্ম আর ওফাত হলো ১৩৩৫ হিজরি। তিনি উসমানি খেলাফতের পক্ষ থেকে মসজিদে হারামে শিক্ষকতার দায়িত্বে নিয়োজিত ছিলেন। শাফেয়ী মাজহাবের উপর তার বিখ্যাত কিতাব হলো “আলফাওয়ায়িদুল মাক্কিইয়া ফিমা ইয়াহতাজুহু তলাবাতুস সাদাতিশ শাফেয়িয়্যাহ”।
তিনি জুলুমের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন। সে সময়ের মক্কার শাসক জালেম হয়ে উঠলে কয়েকজন বড় আলেম তার নামে উসমানি খলিফার কাছে লিখিত নালিশ করেন। সেই লিখিত নালিশে দস্তখতকারীর একজন ছিলেন শায়খ সাক্কাফ রহিমাহুল্লাহ। পরে উসমানি খলিফা এই জুলুমের বিরুদ্ধে কার্যকত কোনো পদক্ষেপ না নিলে জালেম শাসক সাক্ষরকারী আলেমকদের বিরুদ্ধে কঠোর হন এবং শায়খ সাক্কাফকে সরকারি পদ থেকে বহিষ্কার করেন৷ যদিও পরবর্তীতে উনাকে আবারো উক্ত পদে ফিরিয়ে আনা হয়।
উক্ত রিসালায় শায়খের একটি ইবারত দেখুন,
وإياك أخي من مدحهم، فإن مدح الكفار لكفرهم ارتداد عن الإسلام، ومنحهم مجرداً عن هذا القصد كبيرة يعزر مرتكبها بما يكون زاجراً له، وأما من يقول أنهم أهل عدل فإن أراد أن الأمور الكفرية التي منها أحكامهم القانونية عدل فقد كفر، والله له ذمها، وشنع عليها، وسماها عتواً وعناداً وطغياناً وإفكاً وإثماً مبيناً وخسرانا مبيناً وبهتاناً، والعدل إنما هو شريعة الله التي حواها كتابه، وسنة نبيه، إن الله يأمر بالعدل.
দ্বিতীয় রিসালা :
দ্বিতীয় রিসালাটির লেখক হলেন, আব্দুল্লাহ বিন আব্দুল বারী আলআহদাল। তার সম্পর্কে বিস্তারিত জানা যায় না। তবে এতটুকু পাওয়া যায়, তিনি ত্রাদশ শতাব্দির একজন ইয়ামানি আলেম৷ ইয়ামানের যাবিদ অঞ্চলে উনার জন্ম। মৃত্যুবরণ করেন ১২৭২ হিজরিতে।
উসমানি খলিফা দ্বিতীয় আব্দুল হামিদের সময়ে ইস্তাম্বুলের এক মন্ত্রী ছিলেন ফজল পাশা নামক। পুরো খেলাফত অঞ্চলে ভিতরে বাহিরে ইংরেজদের বিভিন্ন চক্রান্ত দেখে এই মন্ত্রী আব্দুল্লাহ বিন আব্দুল বারীর নিকট সে সময়ের রাজনীতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখে পাঠান। সেই প্রশ্নের উত্তরেই শায়খ এই রিসাটি তৈরি করেন। ফজল পাশার সে সময় করা প্রতিটি প্রশ্ন আজও আমাদের সময়ে সমানভাবে গুরুত্বপূর্ণ। নমুনা হিসেবে একটি প্রশ্ন এখানে উল্লেখ করছি,
وكذا في قوم في بلاد الإسلام من المسلمين يدعون بأنهم من رعية النصارى ويرضون بذلك ويفرحون به، فما تقولون في إيمانهم؟ ومن الجملة (يتخذون) لسفنهم بيارق وهي التي تسمى الرايات مثل رايات النصارى إعلاماً بأنهم من رعيتهم.
অনুরূপভাবে, ইসলামের ভূখণ্ডে এমন কিছু মুসলিমও আছে, যারা নিজেদেরকে খ্রিস্টানদের প্রজা বলে দাবি করে এবং এতে তারা সন্তুষ্ট ও আনন্দিতও হয়। তাদের ঈমান সম্পর্কে আপনি কী বলেন? এর মধ্যে এটিও রয়েছে যে, তারা নিজেদের নৌযানে খ্রিস্টানদের পতাকার অনুরূপ পতাকা—যেগুলোকে ‘রায়াত’ (رايات) বলা হয়—ব্যবহার করে, যাতে বোঝানো যায় যে তারা খ্রিস্টানদের প্রজা।”
*তৃতীয় রিসালা :
এই পুস্তিকার লেখকে কে? মুহাক্কিক বহু অনুসন্ধান করেও এর কোনো হদিস বের করতে পারেননি। রিসালাটি সম্পর্কে মুহাক্কিক যা বলেছেন তার সারসংক্ষেপ হলো,
‘পাণ্ডুলিপিটি হাদরামাউতের দাওআন উপত্যকার আল-আমূদী পরিবারের সংরক্ষিত প্রাচীন জ্ঞান-ঐতিহ্যের একটি মূল্যবান নিদর্শন। দীর্ঘ অনুসন্ধানের পরও এর রচয়িতার পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিষয়টির গুরুত্ব এবং এতে কুরআন-সুন্নাহ, ইমামদের বক্তব্য, আব্বাসীয় খলিফাদের কর্মকাণ্ড ও বিভিন্ন সংশয়ের জবাব সন্নিবেশিত হওয়ায় পাণ্ডুলিপিটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত, এতে এমন কিছু দুর্লভ গ্রন্থ থেকে উদ্ধৃতি রয়েছে, যেগুলোর অনেকগুলো এখনো মুদ্রিত হয়নি—যা একে নিঃসন্দেহে একটি মূল্যবান ও দুর্লভ রচনায় পরিণত করেছে।’
.
17August 24, 2026 1.6K 11