হিযবুত তাহরিরের ভাইরা আমার “মদিনার কথিত রাষ্ট্র প্রতিষ্ঠার আগে… — Abdullah bin bashir — TG.ME

Abdullah bin bashirPhoto
হিযবুত তাহরিরের ভাইরা আমার “মদিনার কথিত রাষ্ট্র প্রতিষ্ঠার আগে জিহাদের বাইয়াত” এই লেখা পড়ে আপত্তি শুরু করেছে। তাদের আপত্তি দেখে মনে হচ্ছে তারা আমার কথা বুঝেইনি বা বুঝার চেষ্টাও করেনি।

১। পুরো পোষ্টে কোথায় বলা হইছে “জি হা দ করেছে”? আমি তো শুধু এতটুকু বললাম, জি*হা*দের বাইয়াত হয়েছে।

২। আমি কী মদিনাকে কোনো কর্তৃত্ববাদী শক্তি অস্বীকার করেছি? কী লেখা আছে সেটা তো একটু পড়েন ভাইয়ের! আমি শুধু এতটুকু বলেছি, আধুনিক রাষ্ট্র বলতে আমাদের মাথায় যা আসে, মদিনা সেটা ছিলো না৷

৩। ব্রেকেটের লেখাটুকু ঠাণ্ডা মাথায় পড়লে এটা তো স্বাভাবিক বুঝে আসার কথা মক্কাকে রাজধানী বলা এটা শুধুই আধুনিক সময়ের সাথে একটা তুলনা। যখন তুলনা করা হয়, তখন কী উভয়টির মধ্যে শতভাগ মিল থাকা জরুরি? রাশেদ সিংহ পুরুষ, এই কথা সহিহ হওয়ার জন্য কী সিংহের সমস্ত কিছু রাশের মধ্যে আসা জরুরি?

সে সময় পুরো আরব ভূখণ্ডে কিছু অলিখিত নিয়ম ছিলো, যেটা অধিকাংশ আরবরা মেনে নিতো, সেটা কাদের নিয়ন্ত্রণে ছিলো? মক্কার কুরাইশদের নয় কী? পুরো আরব তখন ইসলামের সাথে মক্কার দ্বন্দ্বে কী ফল হয়, সেটার দিকে তাকিয়ে ছিলো না? বিভিন্ন বিষয়ে মক্কার প্রভাব পুরো আরবে স্বীকৃত ছিলো না? বিভিন্ন মুসলিম গবেষকের লেখায় মক্কাকে কী আরবের রাজধানী তুল্য বলা হয়নি? এটা কী অনেক আনকা কোনো কথা? আমি ইতিহাস বিশ্লেষক মুহাম্মদ ইলহামি সাহেবের একটা লেখার স্ক্রিনশট দিচ্ছি, যারা আরবী পারেন একটু দেখে নিয়েন৷ (এটা শুধুই উদাহরণ হিসেবে। সালাফদের লেখাতেও এমন উদাহরণ পাওয়া যাবে ইনশাআল্লাহ)

তারপরও এখানে আমি চূড়ান্ত সিদ্ধান্ত মূলক হিসেবেও বলেনি, সেখানে আপনার দ্বিমতের সুযোগ আছে, এতটুকু বলেছি৷

৪। ইত্যাদি আরো কিছু।
কারো কথা খণ্ডন করতে হলে তার কথাটা ভাল করে আগে বুঝতে হয় ভাইয়েরা। হুট করে মাথা গরম করে ফেললে শুধু ভুলই হয় এবং হক গ্রহণ করাটা কষ্টকর হয়ে যায়৷
.
আল্লাহ আমাদের হক বুঝার তাওফিক দান করুন৷ আমীন।
❤6👍4🔥1👏1
August 24, 2026 1.3K 1