নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ক্রেতাদের কাছে পশ্চিমা পণ্য পাঠাতে মালদ্বীপকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এমনটাই উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে।
➡️ মাইক্রোচিপ, বিমান তৈরির যন্ত্রাংশ, অপটিক্যাল সরঞ্জামসহ বিভিন্ন দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য প্রথমে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছায়।
এরপর স্থানীয় লজিস্টিকস প্রতিষ্ঠানগুলো নথিপত্র পরিবর্তন করে পণ্যগুলো সরাসরি রাশিয়ার Aeroflot বিমানে মস্কোতে পাঠায়।
ফলে এসব পণ্য আনুষ্ঠানিকভাবে মালদ্বীপে প্রবেশও করে না।
➡️ রুশ সরকারি তথ্য অনুযায়ী, মালদ্বীপ থেকে রাশিয়ায় পণ্য আমদানি ২০২১ সালে ৭ মিলিয়ন ডলারের কম ছিল।
২০২২ সালে তা বেড়ে ৬৩০ মিলিয়ন ডলারের বেশি হয়।
অথচ মালদ্বীপের নিজস্ব শিল্পভিত্তি খুবই সীমিত।
➡️ ২০২৪ সালেও দুই দেশের এই বাণিজ্য ১৬০ মিলিয়ন ডলারের মতো ছিল। তবে এরপর রাশিয়া এ সংক্রান্ত তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপ করেছে।
সূত্র: Wall Street Journal
@SorwarAlam[mh]
#Maldives #Russia #Sanctions #Trade

273
70
22
17
6
5
4
1
1September 2, 2026 14.7K 3 5