F-16 নয়, F-22 ও J-20-এর সঙ্গে প্রতিযোগিতা করবে তুরস্কের KAAN ➡️… — Sorwar Alam — TG.ME

F-16 নয়, F-22 ও J-20-এর সঙ্গে প্রতিযোগিতা করবে তুরস্কের KAAN

➡️ তুরস্কের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান KAAN-এর প্রধান প্রকৌশলী এমরে ইয়াবান বলেছেন, এই বিমানকে F-16-এর সঙ্গে তুলনা করা ঠিক হবে না।

তার মতে, KAAN-এর শ্রেণির প্রতিদ্বন্দ্বী হলো যুক্তরাষ্ট্রের F-22, রাশিয়ার Su-57 এবং চীনের J-20।

➡️ ইয়াবান বলেন, বর্তমানে মাত্র চারটি দেশ KAAN-এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে।

তবে তুরস্কের লক্ষ্য শুধু পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করা নয়; দেশটি ইতোমধ্যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি নিয়েও কাজের দিকে এগোচ্ছে।

➡️ তিনি আরও দাবি করেন, KAAN-এর আকাশে-আকাশে যুদ্ধের সক্ষমতা এবং maneuverability বা কৌশলগতভাবে দ্রুত গতিপথ পরিবর্তনের ক্ষমতা প্রতিদ্বন্দ্বী বিমানগুলোর তুলনায় অনেক বেশি হবে। স্টেলথ সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে উন্নত করার লক্ষ্য রয়েছে।

➡️ তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান TUSAŞ-এর তৈরি KAAN প্রথমবার আকাশে উড়ে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি।

@SorwarAlam[mh]
#Türkiye #KAAN #FighterJet #MilitaryTechnology
1❤655👍92🤣44🔥19🫡10🥰6👏6🤔4👌2👎1🤮1
September 6, 2026 13.8K 44 12