প্রায় আট দশক পর জার্মানির কোন রাজ্য নির্বাচনে এগিয়ে আছে উগ্র ডানপন্থী… — Sorwar Alam — TG.ME

📌 প্রায় আট দশক পর জার্মানির কোন রাজ্য নির্বাচনে এগিয়ে আছে উগ্র ডানপন্থী ইসলাম বিদ্বেষী দল এএফডি।

➡️ জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্যের নির্বাচন আজ, চলছে ভোটগ্রহণ। জরিপে ৪০ শতাংশের বেশি সমর্থন নিয়ে বড় ব্যবধানে এগিয়ে আছে উগ্র ডানপন্থি ইসলামবিদ্বেষী দল অল্টারনেটিভ ফর জার্মানি (AfD)।

যেখানে কেন্দ্রীয় সরকারী দল সিডিইউ (CDU) সমর্থন পেয়েছে মাত্র ২৩ শতাংশ।

➡️ ছোট দলগুলো ন্যূনতম ৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হলে এএফডি সরাসরি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও পেয়ে যেতে পারে।

➡️ এটি বাস্তবে ঘটলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রথমবার কোনো উগ্র ডানপন্থি দল রাজ্য পর্যায়ে ক্ষমতায় আসবে।

স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টার পর নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশের কথা রয়েছে।

সূত্র: রয়টার্স
@SorwarAlam [an]
👎79🤬46❤25🤮7😡4👍3🔥2🥰1
September 6, 2026 4.1K 8 4