---------------সারাদেশের বন্যা আপডেট
*** বন্যায় দেশের ছয় জেলার ৪৩টি উপজেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
*** বন্যায় কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজারের ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন।
*** ধারণার চেয়ে ভয়াবহ ফেনীর বন্যা পরিস্থিতি, যোগাযোগবিচ্ছিন্নতা বাড়াচ্ছে আতঙ্ক। জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। উপজেলাগুলোর পৌর শহরগুলোও এখন পানির নিচে।
*** সিলেটে বৃষ্টিপাত ও উজানের ঢলে বিপৎসীমা ছাড়িয়েছে কুশিয়ারা নদীর পানি। পাউবোর বৃহস্পতিবার সকালের তথ্যমতে সুরমার পানিও বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে
*** মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন ৬ উপজেলার অন্তত ৩ লাখ মানুষ। এদিকে, মনু ও ধলাই নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় জনসাধারন।
*** রাঙ্গামাটিতে টানা বর্ষণে জেলার বিভিন্ন স্থানে ২০টি স্পটে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।
*** লক্ষ্মীপুরে ৬ লাখ মানুষ পানিবন্দি। লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
*** ঢাকা-চট্টগ্রাম রেলপথের বিস্তীর্ণ এলাকা বন্যায় তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
August 22, 2024 617