কত তাহাজ্জুদগুজার বান্দাকে আল্লাহর রাস্তা থেকে হারিয়ে যেতে দেখেছি!
জেগে থেকেও ফরজ সালাত পর্যন্ত অবহেলা করার দুঃসাহস করতে দেখেছি!
ভয় লাগে…
রাস্তা ভুলে হারিয়ে যাওয়াটা মাত্র এক পলকের ব্যাপার।
আবার এই আধুনিক সময়েও এমন অনেক বান্দাকে দেখেছি, যারা ইশার সালাতের পরই ঘুমিয়ে যেত—শুধু এই ভয়ে, যেন সুন্নাহর খেলাফ না হয়, তাহাজ্জুদ ছুটে না যায়, ফরজ যেন অটুট ও সুন্দর থাকে।
সবকিছুই আসলে— “প্রায়োরিটি”, আর কিছু না।
আপনি হয়তো আস্তে আস্তে হারিয়ে গেছেন।
নিজেকে নানান বুঝ দিয়ে দুনিয়ার ব্যস্ততায় ডুবতে ডুবতে নিজের রব্বকে ভুলে গেছেন, দূরে সরিয়ে দিয়েছেন।
একবার ভেবে দেখুন—
আজকের এই অবস্থা, দুনিয়া নিয়ে অতিরিক্ত ব্যস্ততা, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া—সবটাই ছিল আপনার নিজের সিদ্ধান্ত, আপনার নিজের চয়েস।
তাই আপনাকে আপনার অজুহাত আর ভানিতার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে।
এভাবেই থাকবেন কিনা, এভাবেই চলতে থাকবেন কিনা—সেটাও আপনার ব্যাপার।
কেউ জোর করবে না।
যে সত্যিই আল্লাহকে চায়, আল্লাহ তাকে নিজের দিকে টেনে নেন।
তাকে আল্লাহর সান্নিধ্যে রাখেন, ইবাদাত সহজ করে দেন, অন্তরকে প্রশান্তি ও প্রাচুর্যে ভরিয়ে দেন।
আরও বেশি ইবাদাতের তৌফিক দান করেন।
কারণ, আল্লাহ তাকে ভালোবাসেন।
আর যে মানুষ আল্লাহকে চিনার পরেও একবারের জন্য অন্যদিকে তাকাতে চায় না—তার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো, ফেরার রাস্তা এখনো খোলা।
এই লেখাটা পড়ার তৌফিক হয়েছে মানেই এখনো সুযোগ আছে।
কত মানুষ গোপনে গোপনে তাদের রবের দিকে এগিয়ে যাচ্ছে—
কাউকে না জানিয়ে, কারও দিকে না তাকিয়ে।
নিজের কবর, আখিরাত, পুলসিরাত আর জাহান্নামের কথা ভেবে তারা চোখ লাল করে, গাল ভিজিয়ে দিনরাত প্রস্তুতি নিচ্ছে।
কেউ তাদের চিনে না—দরকারও নেই।
তারাও শুধু চায়, তাদের রব্ব যেন তাদের চিনেন।
তারা শুধু তাদের রব্বকে চিনতে চায়, ভালোবাসতে চায়, সেই দয়াময় রব্বের সাথে সময় কাটাতে চায়।
আপনিও আজ থেকেই তাদের একজন হয়ে যেতে পারেন।
আলহামদুলিল্লাহ ফেরার সুযোগ এখনো আছে।
“সিদ্ধান্ত নিলেই আজ থেকেই বদলে যেতে পারে সবকিছু।”
~সংগ্রহীত