সিবি ভাইয়ের ডিজেন বিষয়ক ভিডিওটা খুব চমৎকার হয়েছে। তবে সেটা প্রচারের পর থেকে আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু মেসেজ পেয়েছি, যা আমার মধ্যে একটা আশঙ্কা তৈরি করছে।
এই চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষামূলক পোস্ট, ফান্ড ম্যানেজমেন্ট, ট্রেড নেয়ার সাইজ - ইত্যাদি বিষয়ে অনেক পোস্ট দেয়া হয়েছে, যেগুলো পড়ে আমি সহ অনেক মেম্বার ডিজেন সম্পর্কে জেনেছেন, কিভাবে এপ্রোচ করতে হবে, স্ক্যান করে, ঝুঁকি কমিয়ে এনে ট্রেড নিতে হবে। তারপরও পারি না, অনেক ভুল হয়, ফান্ড ম্যানেজমেন্ট ঠিক থাকে না। মেন্টালিটি সব সময় সমান থাকে না।
তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, ভিডিওটি দেখে কিংবা পিএনএল কার্ড দেখে অনেক সদস্যই ডিজেন এর ব্যাপারে চরম রকমের আগ্রহী হয়ে উঠলেও সেই পোষ্ট গুলো পড়া, বা ঘাঁটাঘাঁটি করে আরো জ্ঞান ও অভিজ্ঞতা আহরণের ব্যাপারে একদমই উদাসীন। তারা ভিডিও দেখেছেন, বট এ কিভাবে ট্রেড নিতে হয় দেখেছেন, এখন আর বাকি থাকে সিগন্যাল - যে সিগন্যাল এর জন্য তারা দ্বারস্থ হতে চাচ্ছেন সিবি এই সিগন্যাল এর।
আমি আমাদের এক সম্মানিত সদস্যের (সঙ্গত কারণেই নাম বলছি না, এবং তথ্যটি শেয়ার করার কারণে আগেই ক্ষমাপ্রার্থী) কথা বলতে চাই, যিনি ৩ বছর ধরে ক্রিপ্টোতে ২০০০০ ডলার বানিয়ে ভুল জায়গায়, ভুল এপ্রোচে ইনভেস্ট করে পুরোটা খুইয়েছেন। উনি তার শেষ সম্বল ৭০০ ডলার দিয়ে ডিজেন করতে চান, দ্রুততম সময়ে তার এই ক্ষতি রিকভার করতে তিনি প্রচণ্ড রকমের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ডিজেনকে লাইফলাইন হিসেবে দেখছেন.. এবং এর জন্য তিনি ভিআইপি ডিজেন সিগন্যাল খুঁজছেন। হয়তো তিনি তার মত করেই এগোবেন.. আমি তাঁকে (এবং বাকিদেরও পরামর্শ দিয়েছি) যা করছেন, সেটার ব্যাপারে সম্যক ধারণা না নিয়ে ডিজেন এসব পয়সা ঢেলে না দিতে। অন্তত ১ মাস একটু প্র্যাক্টিস, পড়াশোনা করে নেন। নাহলে বিপর্যয় হতে এক দিন ও সময় লাগবে না।