এলাকার সুন্দরী রহিমা বাড়ি ছেড়ে কার সাথে যেন পালিয়ে গেছে। কার সাথে… — CryptoBangla Alpha — TG.ME

Forwarded fromCRCryptoBangla Alpha
এলাকার সুন্দরী রহিমা বাড়ি ছেড়ে কার সাথে যেন পালিয়ে গেছে। কার সাথে গেছে কেউ জানেনা। কিন্তু গুজব আছে, সে রজব আলির সাথে গেছে। কারণ রজবও বাড়িতে নেই। কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। রজব তো অফিসের কাজে অন্য কোথাও তো যেতেও পারে! #know

রান্নাঘর থেকে চায়ের দোকানে এই নিয়ে এইটা নিয়ে গল্পগুজবের শেষ নাই। এক গুজব থেকে আরেক গুজব ছড়ায়। গুজবের হাইপ বেড়েই যায়।

কয়েকদিন পর রজব আলি ঘোমটা পরা রহিমাকে ঘরে তোলে। গুজব তখন সত্যিকারের খবরে পরিণত হয়। এই নির্দিষ্ট মুহুর্তে এলাকাবাসীর আগ্রহ সবচেয়ে বেশি থাকে। তারপর স্বাভাবিকভাবেই ক্রমশ সেই আগ্রহ কমতে থাকে।

-

উপরের বানানো গল্পের প্যাটার্নটা খেয়াল করেন। বাজারে কোনো গুজব এলে আস্তে আস্তে হাইপ বাড়তে থাকে। তারপর সেই গুজব আসলেই 'সত্যি' হিসাবে পরিণত হলে মানুষের আগ্রহ একবারে তুঙ্গে উঠে একসময় ক্রমশ কমতে থাকে।

-

ক্রিপ্টোতেও একই প্যাটার্ন চলে। প্রায় ১০০% কেসে এই ঘটনা ঘটে। কোনো নির্দিষ্ট প্রজেক্ট এমনকি পুরো মার্কেটের জন্য কোনো 'সুপার পজেটিভ' নিউজ এর গুজব এলে সেই কয়েন বা মার্কেট উপরের দিকে উঠতে থাকে, সেই নিউজ সত্যি হওয়া পর্যন্ত!

তারপর কমে।

এটাকেই বলে, Buy the Rumour and Sell the News!

খুব সিম্পল অথচ প্রমাণিত একটা প্রফিট তোলার স্ট্র‍্যাটেজি এইটা।

নো ফা অ্যা।
❤9
September 1, 2026 451 1