শেখ হাসিনা মনে করতে শুরু করে, তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। কিন্তু তবু নিজের ভয়ানক পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ওপর তার যথেষ্ট আস্থা ছিল। হারুন-বিপ্লব-মনিরুলরা স্পষ্টভাবে হাসিনাকে জানায়, তাদেরপক্ষে এই অভ্যুত্থান দমন করা সম্ভব। কিন্তু ক্যান্টনমেন্ট হাসিনার হাত থেকে যে আরো এক সপ্তাহ আগেই বেরিয়ে গেছে তা এমনকি জেনারেলরাও তখনো বোঝে নি।
অনেকটা নিজের জীবন বাচাতেই জেনারেল ওয়াকার উজ জামানকে তখন দরবার ডাকতে হয়। বাকি সব কারন ছিল মূলত কাভার। এই দরবার নিয়েও ছড়িয়ে পড়ে গুজব।
কিন্তু তাকদীরের চাকা ঘোরানোর মালিক যে আল্লাহপাক, ততক্ষনে বাংলাদেশের তরুনদের রক্ত আর মায়েদের অশ্রুতে তার ফায়সালা হয়ে গেছে।
August 1, 2026 449