মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তি
যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানের সামরিক শাসনের তোষামোদ ও দাসত্ব কোনো ফল বয়ে আনেনি।
পাকিস্তান সবসময় দাবি করে যে, তারা যুক্তরাষ্ট্রের মিত্র এবং আমেরিকাকে তাদের অংশীদার মনে করে, অথচ যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে ১০ বছরের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে বুঝিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র কেবল তাদের স্বার্থের জন্যই কাউকে মিত্র বা শত্রু বানায়।
এই ১০ বছরের চুক্তির অধীনে, উভয় দেশ প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে একে অপরের সঙ্গে সহযোগিতা করবে।
এতে কোনো সন্দেহ নেই যে, যুক্তরাষ্ট্র ও ভারতের এই চুক্তি পাকিস্তানের জন্য একটি সুস্পষ্ট হুমকি ও চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। তবে এখন দেখা বাকি যে, আসিম মুনির ও খাজা আসিফ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাবেন কিনা, না কি নীরবতাই পছন্দ করবেন?
আমাদের ধারণা এত কিছুর পরেও যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানের সামরিক শাসনের কোনো প্রতিক্রিয়া জানানো প্রায় অসম্ভব বলেই মনে হয়। কেননা তারা আমেরিকার কেবল সেবাদাস। মনিবের বিরুদ্ধে গোলামের আপত্তি তোলা সাজে না।