রংপুরের চার খুনের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ… — Al Firdaws — TG.ME

রংপুরের চার খুনের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ১০ দিন এবং গ্রেপ্তারের আট দিন পর তাদের নমুনা সংগ্রহ করায় মাদক শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (৩০ আগস্ট) ডোপ টেস্টের জন্য মুগ্ধ ও সিদ্ধার্থের নমুনা সংগ্রহ করা হয়।

ডোপ টেস্টের রিপোর্টের বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. রাশেদুল হকের ভাষ্যমতে, 'এমফিটামিন (স্নায়ুতন্ত্র উত্তেজক বা স্টিমুলেন্ট ওষুধ যা ইয়াবা নামক মাদকে থাকে) অনেকদিন পর্যন্ত রক্তে বা মূত্রে থাকে না, প্রস্রাবে সাধারণত পাঁচ থেকে সাত দিন থাকে, এরপরে আর পাওয়া যায় না। যেহেতু এরা সাত দিনের বেশি সময় ধরে আটক অবস্থায় আছে, তাই মাদক গ্রহণ করতে পারে নাই। বিধায় এই টেস্টটা নেগেটিভ আসছে। এটা আসাটাই স্বাভাবিক, কারণ সাত দিনের বেশি হলে এটা প্রস্রাবের ভেতরে পাওয়া যায় না।' তিনি আরও বলেন, 'উচিত ছিল আটকের পরপরই নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা।'
🤬6❤1
September 1, 2026 406