আফগানিস্তানের অর্থনৈতিক স্বনির্ভরতা ও দেশীয় উৎপাদন সম্প্রসারণে কাবুলে বড় পরিসরের শিল্প অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। এরই ধারাবাহিকতায় রাজধানীর নিউ কাবুল এলাকায় ‘গ্রিন ইন্ডাস্ট্রিজ’ শিল্পনগরীর সংশোধিত পরিকল্পনার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ১১০ জেরিব জমির ওপর ৭ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগে আফগানিস্তান ইসলামী সংস্কৃতি মুদ্রণ ও প্রকাশনা উৎপাদনকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি, শিল্প অবকাঠামো শক্তিশালীকরণ এবং বৈজ্ঞানিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আফগানিস্তানকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ বলেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন এবং আমদানিনির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরীণ উৎপাদন, মৌলিক অবকাঠামো ও বৈজ্ঞানিক সক্ষমতা শক্তিশালী করা অপরিহার্য। তিনি বলেন, নিউ কাবুল এলাকায় ‘গ্রিন ইন্ডাস্ট্রিজ’ শিল্পনগরীকে দেশের অন্যতম প্রধান শিল্পকেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের উন্নয়নকাজ চলমান রয়েছে।

4September 4, 2026 268