হে মুমিনগণ! ইসলামে সম্পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।
📖 সূরা বাকারা, আয়াত নং: ২০৮
তাফসীর: যে সকল ইয়াহুদী ইসলাম গ্রহণ করেছিল, তাদের কতিপয় চেয়েছিল ইয়াহুদী ধর্মের কিছু কাজ আগের মতই পালন করবে। এরই পরিপ্রেক্ষিতে এ আয়াত নাযিল হয়। নির্দেশ দেওয়া হয় যে, দেহমনে, চিন্তা-চেতনায় এবং বিশ্বাস ও কর্মে সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ কর। কুরআন-সুন্নাহয় তোমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তাই তোমাদের জন্য যথেষ্ট। কাজেই কেবল তারই অনুসরণ কর। এর বাইরে অন্য কোনও ধর্ম ও মতবাদ থেকে কিছু গ্রহণ করা বা মনগড়া রীতি-নীতি, বিদ‘আত, কুসংস্কার ইত্যাদি অনুসরণ করার মানসিক দুর্বলতা সম্পূর্ণ ঝেড়ে ফেল। -তাফসীরে তাওযীহুল কুরআন।
======= ♻️ ফলো ও শেয়ার করুন ♻️ =======
নবী করীম (ﷺ) বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছে দাও। - সহীহ বুখারী: ৩৪৬১
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ভাল কাজের পথ দেখাবে, সে তার প্রতি আমলকারীর সমান নেকী পাবে। - সহীহ মুসলিম ৪৭৯৩, তিরমিযী ২৬৭১, আবু দাউদ ৫১২৯

1June 29, 2026 16