মুখস্তবিদ্যা টাইপ সাবজেক্ট পড়তে তো কমবেশি সবারই বোরিং লাগে । কিন্তু… — Study on Telegram! (SOT) - Admission News Platform — TG.ME

মুখস্তবিদ্যা টাইপ সাবজেক্ট পড়তে তো কমবেশি সবারই বোরিং লাগে । কিন্তু Medical বা Varsity target থাকলে Biology আর Chemistry-তে অনেক জিনিসই মুখস্ত করতে হয় । আর প্রবলেম হইলো, এগুলি অনেক পড়ার পরও দেখা যায় যে কিছুই আমাদের ঠিকমতো মুখস্ত হইতাসে না 🥲😭

এই জিনিসটার একটা solution আমি পাইছিলাম DMC এর এক আপুর ভিডিও থিকা । উনি বলছিলো , একটা লাইন ১০ বার পড়ে মুখস্ত করার চেয়ে পুরো চ্যাপ্টারটা ১০ বার প্রতিটা লাইন বুঝে বুঝে reading দেওয়া ভালো । তাহলে জোর করে মুখস্ত করতে হবে না, পড়তে পড়তেই অনেক কিছু মুখস্ত হয়ে যাবে

আমি এই ট্রিক্সটা follow করতাম । Plus এটাকে একটু next level এও নিয়া গেছিলাম । একটা chapter পড়া শেষ করার পরও আমি Different Different YouTube channel থেকে ওই Same Chapter এর Class , One Shot , হাবিজাবি যা আছে সব দেখতাম । এতে একই জিনিস কয়েকবার দেখার কারণে এমনিতেই মুখস্ত হইয়া যাইতো আবার Different way-তে Explain করার কারণে জিনিসগুলোও অনেক ভালোভাবে মাথায় বসে যেত আবার যেহেতু প্রত্যেকবার নতুন নতুন টিচারের ক্লাস দেখতাছি সেজন্য বোরিংও লাগত না

তোমরাও চাইলে এইটা try করে দেখতে পারো 👀

⚠️ Warning : এই ট্রিকস শুধু মুখস্তবিদ্যা নির্ভর সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য । ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এভাবে করলে মারা খাবা
❤36⚡10😢3👏2😭2
September 2, 2026 859 7 8