ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বিসিএস — এছাড়া কি দেশে আর কোনো ক্যারিয়ার নাই ? 🤔
আমরা ইঞ্জিনিয়ারিং পড়ে যাদের আন্ডারে কাজ করি, সেই হাই-ক্যালিবার লিডাররা আসলে কোথা থেকে আসে ? 🤯
উত্তরটা হচ্ছে : ঢাবির আইবিএ (IBA) !
ঢাকার বাইরের বা মফস্বলের ৮০-৯০% স্টুডেন্ট DU IBA নিয়ে তেমন কিছুই জানে না। অথচ কর্পোরেট দুনিয়া, বড় বড় Multinational Company বা ইউনিকর্ন স্টার্টআপগুলোর শীর্ষে বসে আছে ঢাবির আইবিএর গ্র্যাজুয়েটরা !
📌 DU IBA আসলে কি ? বিবিএ বা এমবিএ তো অনেকেই করে কিন্তু আইবিএর গ্র্যাজুয়েটরা এতো স্পেশাল কেন?
Dhaka University এর Institute of Business and Administration (IBA) হলো বাংলাদেশের বিজনেস এডুকেশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে BBA (Bachelor of Business Administration) এর উপর চার বছর মেয়াদী আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি দেয়া হয় । আমেরিকান কারিকুলাম ও আন্তর্জাতিক মানের কেস-স্টাডি ভিত্তিক BBA শিক্ষার মাধ্যমে এটি দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট লিডার, উদ্যোক্তা ও গ্লোবাল ম্যানেজার তৈরিতে নেতৃত্ব দিচ্ছে। ফাইনান্স, মার্কেটিং বা ম্যানেজমেন্টের পাশাপাশি সাইকোলজি, ফিলোসফি থেকে শুরু করে গ্লোবাল বিজনেস মডালিটি— একজন পারফেক্ট ম্যানেজার বা লিডার হওয়ার সব মশলাই এখানে শেখানো হয়।
আইবিএর স্টুডেন্টদের স্মার্টনেস, কমিউনিকেশন স্কিল, ড্রেসআপ আর বিজনেস মাইন্ডসেট ওদেরকে ভিড়ের মাঝেও ১০০ জনের মধ্যে আলাদা করে চেনায় । যেমন: আয়মান সাদিক কিংবা সোলায়মান শুকন ! Pathao, ShopUp, BKash এসব শীর্ষ প্রতিষ্ঠানের CEO পজিশনে , বড় বড় স্টার্টআপ কিংবা বিদেশের শীর্ষ ইউনিভার্সিটিতে রয়েছে IBA Alumni-দের শক্তিশালী আধিপত্য
📌 অ্যাডমিশন টেস্ট ও প্রস্তুতি :
আইবিএ এডমিশনে মূলত তিনটা জিনিস থাকে: English, Math & Analytical Ability . সাইন্স, কমার্স বা আর্টস যাই হোক, একটু স্ট্র্যাটেজিক ট্র্যাকে ৩-৪ মাস সময় দিলে খুব সহজেই ক্র্যাক করা সম্ভব ! সেকেন্ড টাইম এর কোনো সুযোগ নেই
🎓 Study on Telegram!