লেখাপড়া হচ্ছে একটা সেফ ওয়ে।এইখানে আপনার আহামরি টাকা হবে না (এক্সসেপশন… — Study on Telegram! (SOT) - Admission News Platform — TG.ME

লেখাপড়া হচ্ছে একটা সেফ ওয়ে।এইখানে আপনার আহামরি টাকা হবে না (এক্সসেপশন এন্ড করাপশন বাদে), লাইফে আহামরি বিলাস হবে না, শখ-আহলাদ ও সেভাবে পূরণ হবে না, আপনি ফেমাস ও হবেন না ।

আপনার মোটামুটি টাকা হবে, লাইফটা কমফোর্ট এ কাটবে, না খেয়ে থাকা লাগবে না, টুকটাক শখ আহলাদ পূরণ হবে, লোকে শিক্ষিত বলে একটু সম্মান দেবে ব্যাস। তবে বড় কোন বিপদ যেমন - রোগ এর ধাক্কায় এই সেফটি নেট ও নিমিষেই দুমড়ে মুচড়ে যাবে। জীবনে কোন বড় বিপদ না আসলে একটা স্ট্যাবল, রস বিহীন লাইফ হবে আপনার।

ইনফ্যাক্ট ফ্যামিলি সাপোর্ট না দিলে আপনি যৌবনের কোন রস ই উপভোগ করতে পারবেন না। লেখাপড়া শেষ করতে আপনার মিনিমাম বয়স হবে ২৫ আর চাকরি করে স্ট্যাবিলিটি আনতে মিনিমাম ৩৫। বেশি আশা করলে তাই আশাহত হবেন। ইনফ্যাক্ট জন্মের উপর কিছু নাই। ওইখানে লাক ফেভার না করলে কপালে ব্যাপক কষ্ট আছে।

নিম্নমধ্যবিত্ত বা গরীব থেকে স্ট্যাবল লাইফে আসার জন্য হল লেখাপড়া। আপনি যদি চান নিজের টাকায় ইয়ুথ এঞ্জয় করবেন, কালারফুল লাইফ হবে, লারজার দ্যান লাইফ একটা পারসোনা হবে, উত্তেজনার চরম শিখরে থাকবেন তাহলে এই রাস্তা আপনার জন্য না।

আবার, ওইসব হাই রিস্ক হাই গেইন পন্থায় যেতে হলে সঠিক জায়গায় জন্মাইতে হয়, কানেকশন থাকতে হয়, ব্যাক আপ থাকতে হয়। নইলে একেবারে পথে বসে যাবেন। তবে এখনকার সোশাল মিডিয়ার জামানায় রিস্ক অনেকটাই কমে গেছে। ইনফ্যাক্ট মোটামুটি ভাল পর্যায়ে থাকা কনটেন্ট ক্রিয়েটরদের ইনকাম, লাইফ স্টাইল ২০-২৫ বছর ধরে চাকরি করাদের থেকেও ফার ফার বেটার। এইটা একটা পজিটিভ দিক।

গড়পাত্তা লাইফের এই গোলকধাঁধায় না হারাতে চাইলে ছোট বয়স থেকেই এসব জায়গায় নিজেকে এস্টাবলিশ করতে হবে। বয়স বাড়লে দুনিয়া ছোট হয়ে আসে, উত্তেজনা কমে যায়, রেসপন্সিবিলিটি বাড়ে তখন চাইলেও আর এই র‍্যাট রেস থেকে মুক্তি পাবেন না।

আপনার ফ্যামিলি চায় আপনি আয় করে তাদের খাওয়ান, আপনার পারসোনাল এজেন্ডা ফিল আপ নিয়ে তাদের ইন্টারেস্ট জিরো। ফ্যামিলি তেমন আহামরি না হলে তাই প্রথম বাধা আপনজনদের কাছ থেকেই আসবে। আপনার বাবা মা আহামরি সফল আর ধনী না হলে আপনি তাদের জন্য আমাদের মত দেশের কনটেক্সট এ একটা রিটায়ারমেন্ট ফান্ড ছাড়া আর কিছুই না। সো! তারা সেফ খেলতে চাইবে এটাই ন্যাচারাল।

তারপরেও,সারা জীবন একটা লুপ এ ঘুরতে না চাইলে একটা রিস্ক নেওয়াই যায়। জাস্ট পে চেক টু পে চেক এর আশায় জীবন কাটায় দেওয়া আসলে ওর্থ ইট না।

বি :দ্র: পোস্টটি সংগৃহীত।
❤50🔥6😢5
August 30, 2026 2.1K 5 23