আজ দিবাগত রাত ঈদে মিলাদুন্নবী । কি কি আমল করবেন ? আমল হলো এই শরিয়ত… — Study on Telegram! (SOT) - Admission News Platform — TG.ME

আজ দিবাগত রাত ঈদে মিলাদুন্নবী । কি কি আমল করবেন ? আমল হলো এই শরিয়ত বিরোধী বিদআতের পরিষ্কার ও জোরালো বিরোধিতা করা !

কেন বিরোধিতা করবেন ? কারণ যে দিন বা অনুষ্ঠান স্বয়ং আল্লাহর রাসূল (সা.) পালন করেন নাই , জান্নাতের সুসংবাদপ্রাপ্ত শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম পালন করেন নাই , চার ইমাম ও সালাফে সালেহীনদের কেউই পালন করেন নাই তা ইসলামের অংশ হয় কীভাবে ?

আজ যারা নবীপ্রেম এর দোহাই দিয়ে এই উৎসব পালন করে , তাদের নবী সা. এর প্রতি ভালোবাসা কি সাহাবী, তাবেঈ আর সালাফদের ভালোবাসার চেয়েও বেশি ? সাহাবিরা যা বুঝলো না , মাজারপূজারীরা তা বুঝে ফেললো ?

ইসলামকে নিজেদের ইচ্ছামতো সাজানো বন্ধ করুন । এসব নব-আবিষ্কৃত চরম বিদআত থেকে নিজে বেঁচে থাকা এবং মুসলিম সমাজকে মুক্ত রাখার জন্য আওয়াজ তোলাই আজকের রাতের আসল ও উত্তম আমল
❤47💯17
August 25, 2026 2.2K 6