Sorwar Alam: post #42526 — TG.ME

‼️ আগে শর্ত পূরণ করুন, পরে পরমাণুর খোঁজ নিতে আসুন : যুক্তরাষ্ট্রকে ইরান

♦️ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে দাবি তুলেছেন, তার কড়া জবাব দিয়েছে ইরান।

তেহরান বলছে, ওয়াশিংটনের এই আবদার ইরানের জাতীয় অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী।

♦️ এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে স্পষ্ট জানান, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনা হয়নি। আলোচনার টেবিলে বসতে হলে ওয়াশিংটনকে আগে ইসলামাবাদ সমঝোতার শর্তগুলো পূরণ করতে হবে।

♦️ ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে নিজেদের 'রেড লাইন' বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছে ইরান। এই মৌলিক অধিকারে কোনো আপস হবে না বলেও কড়া বার্তা দিয়েছে তারা। তবে সমৃদ্ধকরণের মাত্রা ও কারিগরি বিষয়গুলো নিয়ে পরে আলোচনার সুযোগ রয়েছে বলেও জানিয়েছে তেহরান।

সূত্র: রয়টার্স (hn) @SorwarAlam #MiddleEast
❤364👍86🤔20🔥11🤣6👎3👌3👏2🥰1