মিডটার্মের আগে হামলা করবে না, তবে ইরানের বিরুদ্ধে ৩ দিনের নতুন যুদ্ধ… — Sorwar Alam — TG.ME

‼️ মিডটার্মের আগে হামলা করবে না, তবে ইরানের বিরুদ্ধে ৩ দিনের নতুন যুদ্ধ পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে যুক্তরাষ্ট্র

♦️ আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু ব্যাপক নতুন সামরিক অভিযানের পরিকল্পনা প্রস্তুত করেছে পেন্টাগন।

♦️ নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, প্রায় তিন দিনের অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনভান্ডার, জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য সামরিক স্থাপনায় ব্যাপক হামলার প্রস্তাব রয়েছে।

♦️ গত কয়েক মাসে ইরান বা ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের পাঁচটি প্রস্তাব নাকচ করেছেন ট্রাম্প। সর্বশেষ পরিকল্পনাটি গত সপ্তাহে ক্যাম্প ডেভিডে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে আলোচনা হয়েছে।

♦️ ফলে হামলার পরিকল্পনা বাতিল হয়নি; আপাতত সময় পিছিয়েছে। ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে এবং নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র নতুন হামলা করবে না।

সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স, অ্যাক্সিওস
(hn) @SorwarAlam
#MiddleEast
👎204🤪114❤41🤮31🤔19🤬14🤣7👍3🌚2
October 9, 2026 11.5K 5