‼️ জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করলে ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করবে ব্রিটেন
♦️ পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্তে ইসরায়েল অনড় থাকলে লন্ডনের দূতাবাস থেকে ২৭ জন ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের কড়া হুঁশিয়ারি দিয়েছে ব্রিটেন।
♦️ দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞার জবাবে আগামী ৮ অক্টোবর ওই কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার।
♦️ ইসরায়েলি কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স। কনস্যুলেট বন্ধ হলে ২৭ জন ব্রিটিশ কূটনীতিক ক্ষতিগ্রস্ত হবেন; এর জবাবে সমান সংখ্যক ইসরায়েলি কূটনীতিককে লন্ডন থেকে তাড়ানোর হুমকি দেওয়া হয়েছে।
সূত্র: ওয়াইনেট (hn) @SorwarAlam #MiddleEast

384
121
40
16
14
9
6
4
1October 5, 2026 11.5K 9 9