♦️ এই পরিবর্তনের বড় চালিকাশক্তি অপরাধ ও নিরাপত্তা সংকট। ইকুয়েডর, কলম্বিয়াসহ কয়েকটি দেশে সংঘবদ্ধ অপরাধ ও মাদকচক্র নিয়ে ক্ষোভের মধ্যে ভোটাররা আরও কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়া প্রার্থীদের দিকে ঝুঁকেছেন।
এ ক্ষেত্রে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে বড় মডেল হয়ে উঠেছেন। ব্যাপক গ্রেপ্তার ও বিশাল কারাগার নির্মাণের মাধ্যমে দেশটির হত্যার হার নাটকীয়ভাবে কমেছে। এখন কলম্বিয়া, পেরু ও ইকুয়েডরের নেতারাও বিভিন্নভাবে তার কঠোর নিরাপত্তা নীতি অনুসরণের চেষ্টা করছেন।
♦️ অভিবাসনও আরেকটি বড় ইস্যু। চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন এবং পেরুতেও একই ধরনের প্রতিশ্রুতি এসেছে। আর্জেন্টিনাও অভিবাসী বহিষ্কারের নিয়ম সহজ করেছে।
♦️ তবে ইকোনমিস্টের মতে, পরিবর্তনটি শুধু ভোটারদের ক্ষোভের ফল নয়। নতুন ডানপন্থী নেতারা সচেতনভাবেই ট্রাম্পের রাজনৈতিক ভাষা, নিজেকে বহিরাগত হিসেবে তুলে ধরা এবং প্রচলিত সংবাদমাধ্যম পাশ কাটিয়ে সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কৌশল গ্রহণ করছেন।
এই ধারাকে শক্তিশালী করছে আন্ত:সীমান্ত একটি রাজনৈতিক ও ডিজিটাল নেটওয়ার্ক।
আর্জেন্টিনা, চিলি ও স্পেনের রাজনৈতিক প্রচারক, প্রভাবশালী ব্যক্তি ও নতুন ডানপন্থী সংবাদমাধ্যম বিভিন্ন দেশের প্রার্থীদের প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যম কৌশল এবং ট্রাম্পের সমর্থন পাওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখছে।
লাতিন আমেরিকার প্রায় ৪০ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রধান সংবাদ উৎস হিসেবে ব্যবহার করে, যা ইউরোপের প্রায় দ্বিগুণ। ফলে রাজনৈতিক বার্তা দ্রুত ছড়ানোর ক্ষেত্রে এই নেটওয়ার্কগুলো বিশেষ প্রভাব ফেলছে।
♦️ তবে নতুন নেতাদের ফলাফল একরকম নয়। বুকেলের অধীনে এল সালভাদরে হত্যার হার ব্যাপকভাবে কমলেও বিচার ছাড়াই বিপুলসংখ্যক মানুষকে বন্দি করা হয়েছে। বিপরীতে একই ধরনের কঠোর নীতি নিয়েও ইকুয়েডরে হত্যার হার এখনো অত্যন্ত বেশি।
অর্থনীতিতে আর্জেন্টিনার হাভিয়ের মিলেই মূল্যস্ফীতি কমাতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তবে ইকোনমিস্ট বলছে, এসব অর্থনৈতিক সাফল্যের বড় অংশ এসেছে প্রচলিত বাজারমুখী নীতি থেকে, ট্রাম্পের শুল্ককেন্দ্রিক অর্থনৈতিক নীতি অনুসরণ করে নয়।
♦️ প্রতিবেদনের মূল পর্যবেক্ষণ হলো, লাতিন আমেরিকায় ডানপন্থার উত্থান সাময়িক হলেও ডানপন্থী রাজনীতির চরিত্র বদলে গেছে। প্রচলিত মধ্য-ডানপন্থীদের জায়গায় আরও কঠোর, জনতুষ্টিবাদী ও ট্রাম্পঘেঁষা রাজনীতি এখন প্রভাবশালী হয়ে উঠছে।
সূত্র: দ্য ইকোনমিস্ট
(hn) @SorwarAlam
#Analysis
123
34
23
19
8
8
2
1October 6, 2026 11.8K 12