📌 পরমাণু ইস্যুতে অগ্রগতির বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে ট্রাম্প।
➡️ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে “সুনির্দিষ্ট অগ্রগতি” হলে দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে আটকে থাকা ইরানের তহবিল ছাড়ার বিষয়ে আগ্রহী বলে জানিয়েছে সিএনএন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে।
➡️ ওই কর্মকর্তা আরও বলেন, পরমাণু ইস্যুতে ইরান কিছুটা নমনীয়তা দেখিয়েছে। তবে দুই পক্ষের মধ্যে প্রতিশ্রুতিগুলো কখন এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে।
@SorwarAlam[mh]
#MiddleEast

198
74
34
9
8
8
3
3
1
1September 28, 2026 11.9K