‼️ ইউক্রেনের পারমাণবিক ও বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ হামলার ছক ফাঁস
♦️ আসন্ন শীতে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলার ছক কষেছে রাশিয়া।
দুই সপ্তাহ আগে প্যারিসে ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিস শ্মিহাল৷ সেখানি তিনি গত আগস্টে তৈরি করা রাশিয়ার এমন একটি গোপন নথির কথা তুলে ধরেছেন।
দুই সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস।
♦️ ফাঁস হওয়া ওই নথি অনুযায়ী, ইউক্রেনের রিভনে, খেমেলনিতস্কি এবং দক্ষিণ ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় অন্তত এক হাজার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বোমা ব্যবহার করে হামলার পরিকল্পনা করেছে মস্কো।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সুইচইয়ার্ডে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেগুলোকে পুরোপুরি বন্ধ করে দেওয়াই তাদের লক্ষ্য।
পাশাপাশি ইউক্রেনের পানি সরবরাহ ব্যবস্থায়ও কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ও গ্লাইড বোমা নিক্ষেপের পরিকল্পনা রয়েছে।
♦️ এই হামলার মূল উদ্দেশ্য হলো— কিয়েভ, খারকিভ এবং ওডেসার মতো বড় শহরগুলোর বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা ৯০ শতাংশ বিচ্ছিন্ন করে দেওয়া এবং পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করা।
♦️ গোপন ওই নথিতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর এই রুশ অভিযানটি তিনটি ধাপে পরিচালনার কথা বলা হয়েছে:
১. পশ্চিম ইউক্রেন সীমান্তের কাছের বৈদ্যুতিক সাবস্টেশনগুলো ধ্বংস করে ইউরোপ থেকে সরবরাহকৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা।
২. ইউক্রেনের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো বিকল করা।
৩. ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অকার্যকর করে দেওয়া।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস
(hn) @SorwarAlam #Europe
200
62
27
26
13
10
5
2
2
1October 2, 2026 12.9K