ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট জানায়… — Sorwar Alam — TG.ME

♦️ ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট জানায়, ভবিষ্যতে ইসরায়েলের ওপর হিজবুল্লাহ, হামাস, হুথি এবং ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে একযোগে বহুমুখী হামলা চালানোর সমন্বিত পরিকল্পনা করছে ইরান।

♦️ গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ৭ অক্টোবরের মতো হামলায় সমন্বয়হীনতা এড়াতে এবার প্রথম থেকেই যৌথ যোগাযোগ, পরিকল্পনা এবং অপারেশনাল মেকানিজম বা পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে চাইছে তেহরান।

♦️ জানা গেছে, হামাস ও হিজবুল্লাহর মধ্যকার সমন্বয় নতুন করে গড়ে তুলতে সহায়তা করছে ইরান। এর পাশাপাশি সংঘাতের পরিধি আরও বাড়াতে বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কর্মকর্তারা হিজবুল্লাহ, হুথি এবং ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডারদের সাথে আলোচনা চালিয়েছেন।

♦️ এই বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে 'প্রতিরোধ অক্ষ' (অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স) পুনর্গঠন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা পুনরুদ্ধার, যৌথ সামরিক মহড়া পরিচালনা এবং অপারেশনাল সম্পর্ক আরও মজবুত করার কাজ চলছে বলে দাবী ইসরায়েলি সূত্রগুলোর।

সূত্র : ইসরায়েলি জেরুজালেম পোস্ট
(hn) @SorwarAlam
#Israel #Iran #MiddleEast #Hezbollah #Hamas #WorldNews
❤127🔥39🤣31🤮12👍6🤔2🤬1
September 6, 2026 6.1K 3