মার্কিন দূতদের সাথে বৈঠকেও ইউক্রেন প্রশ্নে ছাড় দিতে নারাজ পুতিন ♦️… — Sorwar Alam — TG.ME

‼️ মার্কিন দূতদের সাথে বৈঠকেও ইউক্রেন প্রশ্নে ছাড় দিতে নারাজ পুতিন

♦️ ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, ইউক্রেন যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের আপস করতে রাজি নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোর নিজস্ব লক্ষ্যগুলো পূরণ হবে, এমন চুক্তির দাবিতেই অনড় রয়েছেন তিনি।

♦️ রুশ নেতৃত্ব মনে করছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখন ক্রমশ তাদের অনুকূলেই যাচ্ছে। ফলে আলোচনার টেবিলে রাশিয়ার অবস্থান আগের চেয়ে আরও কঠোর হয়েছে।

♦️ গতকাল মস্কোয় মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সাথে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন পুতিন। তবে দীর্ঘ ওই বৈঠকেও রাশিয়ার মূল দাবিগুলো থেকে সরে আসা বা শিথিল করার কোনো ইঙ্গিত দেননি তিনি।

সূত্র : ব্লুমবার্গ
(hn) @SorwarAlam #Russia #Ukraine #US #Putin #WorldNews
👍190❤48👎3🔥2🥰1
September 6, 2026 7.6K 3 2