রপ্তানি অনুমতি থাকলেও যুক্তরাষ্ট্রে বিরল খনিজ পাঠানো বন্ধ করছেন চীনা… — Sorwar Alam — TG.ME

রপ্তানি অনুমতি থাকলেও যুক্তরাষ্ট্রে বিরল খনিজ পাঠানো বন্ধ করছেন চীনা সরবরাহকারীরা।

➡️ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে চীনের কিছু বিরল খনিজ সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছে পণ্য পাঠানো বন্ধ বা বিলম্বিত করছে।

এমনকি অনেক ক্ষেত্রে তাদের কাছে বৈধ রপ্তানি অনুমতিও রয়েছে, তবুও।

এর ফলে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ বিরল খনিজ ও অন্যান্য কাঁচামালের সরবরাহ আরও সংকুচিত হচ্ছে। একই সঙ্গে এসব উপকরণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি রয়েছে।

এই সংকটের প্রভাব পড়ছে প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, বিমান ও মহাকাশ এবং জ্বালানি শিল্পে।

কিছু মার্কিন কোম্পানি চীনের কাছ থেকে রপ্তানি অনুমতি পাওয়ার পরও ছয় মাসের বেশি সময় ধরে পণ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে।


➡️ তাই এখন চীন সরাসরি রপ্তানি নিষেধাজ্ঞা না দিয়েও অনুমতি পাওয়া পণ্য সরবরাহে অনীহা দেখানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিল্পগুলোর ওপর চাপ তৈরি করতে পারে।

সূত্র: Reuters
@SorwarAlam[mh]

#China #USA #RareEarth #TradeWar
🔥242❤52👏21🤣16👍6🍌2
September 4, 2026 7.5K 4 1