সৌদি আরবের জন্য ৫.৭৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলো… — Sorwar Alam — TG.ME

সৌদি আরবের জন্য ৫.৭৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলো যুক্তরাষ্ট্র।

➡️ সৌদি আরবের সঙ্গে প্রায় ৫.৭৫ বিলিয়ন ডলারের দুটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।

এর মধ্যে সবচেয়ে বড় চুক্তিটির মূল্য প্রায় ৫ বিলিয়ন ডলার।

➡️ ৫ বিলিয়ন ডলারের চুক্তিতে সৌদি আরবকে দূরপাল্লার JDAM-ER সরবরাহ করা হবে। এসব অস্ত্রের প্রধান ঠিকাদার হিসেবে থাকছে Boeing।

প্যাকেজটিতে ১০ হাজারের বেশি গাইডেন্স কিট এবং সমপরিমাণের কাছাকাছি সাধারণ বোমা রয়েছে।

➡️ দ্বিতীয় চুক্তিটির মূল্য ৭৫০ মিলিয়ন ডলার। এর আওতায় সৌদি আরবের জন্য ৬০টি AGT-1500 ট্যাংক ইঞ্জিন সরবরাহের সম্ভাবনা রয়েছে। এই চুক্তির প্রধান ঠিকাদার Honeywell।

সূত্র: Reuters
@SorwarAlam[mh]

#USA #SaudiArabia #DefenseDeal #MiddleEast
👎150🤬91❤44🤣35🤮17🍌10🥱7🤔3🔥1😱1🤝1
September 5, 2026 9.8K 17 6