পাকিস্তানের তিন বাহিনীর পূর্ণ কমান্ড এখন আসিম মুনিরের হাতে
➡️ পাকিস্তানের পার্লামেন্ট আইন করে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে একই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ওপর সরাসরি কমান্ডের ক্ষমতা দিয়েছে।
দেশটির ইতিহাসে প্রথমবার একজন কর্মকর্তার হাতে তিন বাহিনীর এমন আইনগত কমান্ড গেল।
➡️ নতুন ব্যবস্থায় মুনির ‘Chief of Defence Forces (CDF)’ হিসেবে তিন বাহিনীর ওপর কার্যকর কমান্ড চালাবেন। তিনি মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই বিভিন্ন বাহিনীর সদস্যদের অবসর, বরখাস্ত বা বহাল রাখার ক্ষমতাও পাবেন।
➡️ নতুন নিয়মে তার পাঁচ বছরের মেয়াদ অন্তত ২০৩০ সাল পর্যন্ত চলবে। একই সঙ্গে তিনি সেনাপ্রধানের দায়িত্বও পালন করবেন।
➡️ ফিল্ড মার্শাল হিসেবে মুনির আজীবন তার পদমর্যাদা ও বিশেষ সুবিধা ধরে রাখবেন। তার বিরুদ্ধে ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া থেকেও তাকে আজীবন সুরক্ষা দেওয়া হয়েছে। তাকে পদ থেকে সরাতে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে।
সোর্স: Al Jazeera
@SorwarAlam[mh]
#Pakistan #AsimMunir #PakistanArmy #Military

393
196
57
35
21
17
11
4
3
3
2September 5, 2026 11.2K 52 22