মধ্যপ্রাচ্যে বড় লজিস্টিক সংকটে মার্কিন নৌবাহিনী। ➡️ মধ্যপ্রাচ্যে… — Sorwar Alam — TG.ME

মধ্যপ্রাচ্যে বড় লজিস্টিক সংকটে মার্কিন নৌবাহিনী।

➡️ মধ্যপ্রাচ্যে বর্তমানে গুরুতর রসদ সরবরাহ সংকটে পড়েছে মার্কিন নৌবাহিনী। প্রায় ২০টি জাহাজে থাকা ২০ হাজার নাবিক ও মেরিনের জন্য প্রতি সপ্তাহে ৪ লাখ ২০ হাজারের বেশি খাবার এবং প্রায় ৮০ লাখ গ্যালন জ্বালানি সরবরাহ করতে হয়।

➡️ ইরান বাহরাইনে মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ঘাঁটি ধ্বংস করার পর পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

একই সঙ্গে আশপাশের অন্যান্য বন্দরগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সেগুলো ব্যবহার করা কঠিন হয়ে গেছে।

➡️ ফলে মার্কিন সরবরাহকারী জাহাজগুলোকে এখন বহরের কাছে ফিরে আসার আগে প্রায় ২,২০০ মাইল দূরে দিয়েগো গার্সিয়া পর্যন্ত যেতে হচ্ছে। কিছু ক্ষেত্রে তাদের আরও দূরে সিঙ্গাপুর পর্যন্ত যেতে হচ্ছে।

এর ফলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নৌবহরে নিয়মিত খাবার, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি দীর্ঘ ও জটিল হয়ে পড়েছে।

সোর্স:New York Times
@SorwarAlam[mh]

#USA #Iran #USNavy #MiddleEast
❤392🔥83🤣50🥴20🤪6👌3🤔1
September 4, 2026 11.7K 5 8