যুক্তরাষ্ট্রের সাথে ছয় মাসের যুদ্ধের পর আরও বেশি আত্মবিশ্বাসী ইরান… — Sorwar Alam — TG.ME

📌 যুক্তরাষ্ট্রের সাথে ছয় মাসের যুদ্ধের পর আরও বেশি আত্মবিশ্বাসী ইরান; বলছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট

রিপোর্টে দেখা গেছে, ইরান বিশ্বাস করে, তারা মার্কিন সামরিক ক্ষমতার সীমাবদ্ধতাগুলো খুঁজে বের করতে পেরেছে। পাশাপাশি লড়াই চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করেছে। যা দিয়ে হরমুজ প্রণালীতে আক্রমণ করে কৌশলগত সুবিধাও অর্জন করেছে তারা।

➡️ আত্মবিশ্বাস ফিরে পাওয়ায় বর্তমান পরিস্থিতিতে ইরান আলোচনার টেবিলে বসার কোনো যুক্তিসঙ্গত কারণ দেখছে না।

বরং ট্রাম্পকে বেকায়দায় ফেলতে আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে দেশটি।

তাদের ধারণা, উচ্চ জ্বালানি মূল্য, হতাহতের ঘটনা ও মার্কিন জনসমর্থনহীন এই যুদ্ধ ড্রোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে আরো দুর্বল করে তুলবে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস
@SorwarAlam [an]
❤203👍54🔥16🥴5🥰2🤮1
September 4, 2026 4.3K 3 1