ইরানের বন্ধুত্বের হাত ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত!
➡️ গত ১১ আগস্ট ইরানের একটি প্রতিনিধি দল গোপন আলোচনার জন্য আরব আমিরাত সফর করে।
সেখানে তারা আমিরাতি কর্মকর্তাদের জানায়, যুদ্ধ চলাকালে হামলার পর ইরান উত্তেজনা কমিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়।
➡️ একই আলোচনায় ইরান খাদ্য ও ওষুধ সংগ্রহে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা চায়।
পাশাপাশি ইরান আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা না করার অনুরোধ জানায়।
তবে সংযুক্ত আরব আমিরাত তাৎক্ষণিকভাবে এই অনুরোধ প্রত্যাখ্যান করে।
➡️ এর কয়েক দিন পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানির মালিকানাধীন ট্যাংকারগুলোতে হামলা আরও জোরদার করে।
➡️ এসব হামলায় আমিরাতি কর্মকর্তারা ক্ষুব্ধ হন। এর পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
সোর্স: Axios
@SorwarAlam[mh]
#Iran #UAE #StraitOfHormuz #Geopolitics

360
129
110
27
15
11
6
3
1
1
1September 3, 2026 13.5K 22 11