ট্রাম্পের পর এবার ইরানকে প্রস্তরযুগে পাঠানোর হুমকি দিলো ইসরায়েলও ♦️… — Sorwar Alam — TG.ME

‼️ ট্রাম্পের পর এবার ইরানকে প্রস্তরযুগে পাঠানোর হুমকি দিলো ইসরায়েলও

♦️ ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে দেশটিকে একেবারে প্রস্তরযুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

♦️তার হুঁশিয়ারি, তেহরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে তা ইসরায়েলকে ইরানে পাল্টা হামলার ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের সীমাবদ্ধতা থেকে পুরোপুরি মুক্ত করবে।

♦️ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের জ্বালানি স্থাপনা থেকে শুরু করে সকল জাতীয়, সামরিক ও বেসামরিক অবকাঠামোতে ভয়াবহ আঘাত হানবে তেল আবিব এবং দেশটিকে অন্ধকারে ডুবিয়ে একেবারে প্রস্তরযুগে পাঠিয়ে দেয়া হবে।

(hn) @SorwarAlam #Israel #Iran #MiddleEast #WorldNews
🤬380🤣154🤮50❤15🤡15👍5👎5🔥2🥴2👀2😡2
September 3, 2026 10.2K 19 11