ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত বাড়াল… — Sorwar Alam — TG.ME

📌 ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত বাড়াল ফিনল্যান্ড।

➡️ ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির মেয়াদ আরও ১০ বছর বাড়িয়েছে ফিনল্যান্ড। নতুন চুক্তির মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত হলেও বিষয়টি ফিনল্যান্ড সরকার প্রকাশ্যে ঘোষণা করেনি।

➡️ এই চুক্তির আওতায় দুই দেশের সামরিক গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন, অস্ত্র কেনা, সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়ন এবং প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

➡️ গাজা যুদ্ধ শুরুর পর ২০২৪ সালে চুক্তিটির মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়। এর ফলে ইসরায়েলি সামরিক প্রযুক্তি ও অস্ত্রের ওপর ফিনল্যান্ডের দীর্ঘমেয়াদি নির্ভরতা আরও শক্তিশালী হয়েছে।

➡️ ইসরায়েলের ডেভিডস স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্পাইক অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র এবং গ্যাব্রিয়েল অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের মতো বিভিন্ন সামরিক ব্যবস্থার সঙ্গে ফিনল্যান্ডের এই সহযোগিতা রয়েছে।

সূত্র: Yle
@SorwarAlam[mh]

#Finland #Israel #Defense #Gaza
🤬355🤮49❤26👎12🍌8🤣7👍2🔥2👀2😡2🤡1
August 29, 2026 13.2K 1 5