গাজা সিটির আমেরিকান হাসপাতালের কাছে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা… — Sorwar Alam — TG.ME

♦️ গাজা সিটির আমেরিকান হাসপাতালের কাছে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধানকে হত্যা বা আটকের উদ্দেশ্যে অনুপ্রবেশ করে ইসরায়েল-সমর্থিত 'অ্যান্টি-হামাস' ফিলিস্তিনি সিন্ডিকেটের একটি দল। এ সময় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয় এবং সিন্ডিকেটের বেশ কয়েকজন সদস্য হতাহত হয়।

♦️ পরিস্থিতি সামাল দিতে এবং সিন্ডিকেট সদস্যদের উদ্ধারে ওই এলাকায় অন্তত ১৬টি ড্রোন ও আর্টিলারি হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের এই হামলায় দুই শিশু ও এক নারীসহ তিন ফিলিস্তিনি নিহত এবং আটজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এম-১৬ রাইফেলও উদ্ধার করা হয়েছে।

♦️ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই 'যৌথ অভিযানের' কথা স্বীকার করে এক ভিডিওতে হামাসের এক শীর্ষ কর্মকর্তাকে আটকের দাবি করে।

পাশাপাশি হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে সেনা প্রত্যাহার না করার কথাও পুনর্ব্যক্ত করে।

♦️ তবে শীর্ষ হামাস কর্মকর্তাকে আটকের ইসরায়েলি দাবিটিকে সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছে গাজার সূত্রগুলো। হামাসের নিরাপত্তা প্রধানকে আটকের মূল ছক ব্যর্থ হলেও, সংঘর্ষে মুঈন আল-আরাবিদ নামের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা আহত হওয়ার পর তাকে ধরে নিয়ে গেছে সিন্ডিকেট সদস্যরা।

সূত্র : জিওপিওয়াচ
(hn) @SorwarAlam #Gaza #Hamas #Israel #IDF #WorldNews
😢364😭54😡41❤19🔥4👎1
September 1, 2026 9.9K 6 1