২২. নোটিশ সংক্রান্ত: ইউনিভার্সিটির সকল নোটিশ অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের পাশাপাশি সকল শিক্ষার্থীদের ইমেইল করতে হবে।
২৩. গার্ডিয়ান হয়রানি: সেমিস্টার ফাইনালের রেজাল্ট এর জন্য গার্ডিয়ান ডেকে সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে। কোনো অনাকাঙ্খিত কারনে যদি গার্ডিয়ান ক্যাম্পাসে আসে তাহলে তাদের সাথে সম্মানের সাথে ব্যবহার করতে হবে।
২৪. কমপ্লেইন বক্স: সিসি ক্যামেরা মুক্ত জায়গায় কমপ্লেইন বক্স স্থাপন করতে হবে এবং প্রতি সপ্তাহে সকল কমপ্লেইন এর সমাধান করে আপডেট নোটিশ বোর্ডে সংযুক্ত করতে হবে।
২৫. WiFi রহস্য: আইইউবিএটি এর প্রত্যেকটি পয়েন্টে হাই স্পিড WiFi প্রদান করতে হবে।
২৬. কনসালট্যান্সি রুম সমাচার: কনসালট্যান্সি রুমে ফ্যাকাল্টিদের সাথে একাডেমিক সমস্যা সমাধান এর পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের অধ্যায়ন করার সুযোগ দিতে হবে।
২৭. হয়রানিমূলক আচরণ: চলমান দাবির পক্ষে এবং আন্দোলনে যুক্ত থাকা যেকোনো সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো প্রকার হয়রানিমূলক বা শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পারবে না৷
উপসংহার
উল্লেখিত দাবিসমূহ বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা আহ্বান জানাচ্ছে৷ তারা আশা করছে, এসব দাবি বাস্তবায়িত হলে আইইউবিএটি একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে যাবে। সকল দাবি লিখিতভাবে মেনে নেয়া পর্যন্ত, সকল ধরনের ক্লাস, পরীক্ষা, এবং একাডেমিক কার্যক্রম বয়কট করছে সাধারন শিক্ষার্থীরা।
🎥 𝗕𝗿𝗼𝗮𝗱𝗰𝗮𝘀𝘁 𝗣𝗮𝗿𝘁𝗻𝗲𝗿 : 𝙏𝙝𝙚 𝘿𝙖𝙞𝙡𝙮 𝘾𝙖𝙢𝙥𝙪𝙨 𝙉𝙚𝙬𝙨 𝙤𝙧 𝙅𝙪𝙢𝙪𝙣𝙖 𝙏𝙚𝙡𝙚𝙫𝙞𝙨𝙞𝙤𝙣 ♥️
August 19, 2024 376