শিক্ষার্থীদের দাবিসমূহ: ১. রেজিস্ট্রার এবং প্রক্টর এর পদত্যাগ করতে হবে। (ভিকটিমদের প্রমাণ প্রমাণিত হওয়ার সাথে সাথে তাদেরকে বহিষ্কার করতে হবে) ২. ড্রেস কোড সংস্কার: নারী শিক্ষার্থী এবং শিক্ষিকাদের যেকোনো প্রেজেন্টেশন, ভাইবা, পরীক্ষা, ক্লাস ইত্যাদির ক্ষেত্রে ধর্মীয়ভাবে অনুমোদিত পোশাক পরিধানে কোনো রকম বাধা প্রদান করা যাবে না৷ পুরুষ শিক্ষার্থী এবং শিক্ষকদের টাই এবং টাক ইন ব্যাপারে স্বাধীনতা দিতে হবে। সরাসরি টাই এবং টাক ইন বাতিল করতে হবে। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ড্রেস কোড প্রয়োগ করা যাবে না৷ ৩. আবশ্যকতা: আইইউবিএটি এর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের IEB এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের KIB মেম্বারশিপ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের রোডম্যাপ ৭ দিনের মধ্যে নোটিশের মাধ্যমে জানাতে হবে। ৪. গ্রেডিং সিস্টেম: ১ টি মার্কশীটে ২ টি গ্রেডিং সিস্টেম থাকতে পারেনা, এটি দেশের বাইরের কোনো ইউনিভার্সিটি সমর্থন করেনা। তাই আমাদের সবার আগের গ্রেড নতুন UGC এর গ্রেডিং'য়ে কনভার্ট করতে হবে। ৫. মিড ও ফাইনালের সিলেবাস আলাদা করতে হবে। ৬. সার্টিফিকেটে প্রয়োজনীয় তথ্য: সার্টিফিকেটে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে(CGPA উল্লেখ এবং কাজগের মান বৃদ্ধি)। ৭. সার্বক্ষণিক মসজিদ খোলা রাখা: বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে মসজিদ সার্বক্ষণিক খোলা রাখতে হবে। প্রয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে গার্ড নিয়োগ করতে হবে এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করতে হবে। ৮. রেজিস্ট্রেশন ফি, জরিমানা ও রিটেক ফি: রেজিস্ট্রেশন ফি দেওয়ার ক্ষেত্রে অপ্রয়োজনীয় জরিমানা প্রত্যাহার করতে হবে। রিটেক ফি মোট কোর্স ফি এর ৫০% করতে হবে। (১৪ তারিখের পর আর রেজিস্ট্রেশন করা যাবেনা, এমন কোনো দাবি মানিনা) ৯. ধর্মীয় ছুটি ও মেকআপ ক্লাস: সরস্বতী পূজায় একদিন এবং দুর্গাপূজায় কমপক্ষে তিন দিন বন্ধ দিতে হবে৷ এছাড়া, সরকারি ছুটিতে কোনো মেকআপ ক্লাস নেওয়া যাবে না৷ শুক্রবারে কোনো অনলাইন বা অফলাইন ক্লাস নেওয়া যাবে না। ১০. সকল শিক্ষার্থীদের প্রতি সহনশীল আচরণ ও মত প্রকাশের স্বাধীনতা: প্রাক্তন শিক্ষার্থীদের সাথে কর্তৃপক্ষকে সহনশীল আচরণ করতে হবে এবং প্রমাণ সাপেক্ষে যে কোনো দুর্ব্যবহার কারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। শিক্ষক, শিক্ষিকা, কর্তৃপক্ষ এবং স্টাফদের শিক্ষার্থীদের সাথে সহনশীল আচরণ করতে হবে। শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে এবং মতের মূল্যায়ন করতে হবে৷ প্রমাণ সাপেক্ষে দুর্ব্যবহার কারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা করতে হবে। ১১. শিক্ষক-শিক্ষিকাদের জন্য নীতিমালা: শিক্ষক-শিক্ষিকাদের নির্ধারিত ক্লাস সংখ্যা সীমিত করতে হবে এবং পর্যাপ্ত কোয়ালিটিফুল শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে হবে। এছাড়া, অনলাইনে মেকআপ ক্লাস নেওয়ার স্বাধীনতা দিতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষকে সহনশীল আচরণ করতে হবে৷ ১২. ল্যাব ফ্যাসিলিটি উন্নয়ন: পর্যাপ্ত ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে হবে এবং ল্যাব ফ্যাসিলিটি বাড়াতে হবে৷ ল্যাব আ্যাসিস্ট্যান্টের উপস্থিতিতে শিক্ষার্থীদের প্র্যাকটিসের জন্য নির্ধারিত ক্লাস সময়ের বাইরেও ল্যাব উন্মুক্ত রাখতে হবে৷ ১৩. ক্যান্টিনের মান উন্নয়ন: ক্যান্টিনে খাবারের গুণগত মান উন্নত করতে হবে এবং আলোচনার ভিত্তিতে খাবারের মূল্য কমিয়ে শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে রাখতে হবে। ১৪. ক্রীড়া সুবিধা: খেলার মাঠের গুণগত মান উন্নয়নে এবং পর্যাপ্ত অর্থায়নে কর্তৃপক্ষকে উদ্যোগী হতে হবে৷ ইনডোর ত্রীড়া ব্যতীত অন্য কোনো কার্যক্রম ইনডোরে সম্পন্ন করা যাবে না। ১৫. পরিবহন সুবিধা বৃদ্ধি: শিক্ষার্থীদের সুবিধার্থে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরিবহন ব্যবস্থার মান উন্নত করতে হবে৷ (এক্সট্রা পরিবহন ফি দিতে হবে এমন কোনো সমাধান মানি না) ১৬. অ্যাটেনডেন্স বিষয়ে সহনশীলতা: অ্যাটেনডেন্সের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের সহনশীল হতে হবে৷ ক্লাস শুরুর ৫ মিনিটের মধ্যে কোনো রকম অ্যাটেনডেন্স নেয়া যাবেনা। ১৭. কোর্স অফারিং সংক্রান্ত সমস্যা: প্রয়োজন অনুযায়ী আসন সংখ্যা নিশ্চিত করতে হবে এবং কোর্স অফারিং সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে৷ ১৮. অতিরিক্ত কোর্স চাপিয়ে দেওয়া: নির্ধারিত কোর্সের বাইরে অতিরিক্ত কোর্স চাপিয়ে দেওয়া যাবে না। ১৯. লাইব্রেরী ব্যবস্থাপনা: লাইব্রেরিতে পানির বোতল এবং কোর্স সংক্রান্ত বই, শীট ইত্যাদি নিয়ে প্রবেশে বাধা প্রদান করা যাবে না৷ লাইব্রেরি কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থীদের সাথে রূঢ় বা খারাপ আচরন করতে পারবে না। ২০. ক্রেডিট ট্রান্সফার: ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে কোনো রকম ঝামেলা প্রদান করা যাবেনা, তার পাশাপাশি অতিরিক্ত কোনো টাকা নেয়া যাবেনা। ২১. নতুন মুখপাত্র: বর্তমান সকল ডিন পরিবর্তন করতে হবে এবং নতুন ডিন ৪ বছর মেয়াদে নিয়োগ দিতে হবে।
শিক্ষার্থীদের দাবিসমূহ: ১. রেজিস্ট্রার এবং প্রক্টর এর পদত্যাগ করতে… — বৈষম্য ও স্বৈরাচার বিরোধী আন্দোলন।(Uttara) — TG.ME
August 19, 2024 253