মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরে শারীরিক নিপীড়ন এবং লাঞ্চিত করেছে সাবেক সদর থানা ছাত্রদলের সভাপতি নাঈমুজ্জামান নয়ন।
পুলিশকে থাপ্পড় মেরে সেটা আবার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে সাবেক এই ছাত্রদল নেতা। এ সময় তাকে হামলায় সহযোগিতা করেন মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।
এদিকে প্রকাশ্যে পুলিশ সদস্যকে এভাবে মারধর ও শারীরিকভাবে হেনস্তা করায় জেলা পুলিশে চরম ক্ষোভ বিরাজ করছে।
August 29, 2026 78