দীর্ঘকাল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঞ্চিত করে রাখা হয়েছিল৷ জুলাইয়ের কারণে সে তার মাকে মৃত্যুর আগে অন্তত ছুঁয়ে দেখতে পেরেছে। তাই জুলাইয়ের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত৷ জুলাই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির সনদ৷ বিএনপি যদি জুলাইকে গ্রহণ করে তাহলে তার কোনো ক্ষতি নাই৷ যদি গ্রহণ করে তাহলে বিএনপির জনপ্রিয়তা দ্বিগুণ হয়ে যাবে এবং বিরোধীদলীয় রাজনীতি নাই হয়ে যাবে৷ বিএনপির কাছে সুযোগ আছে। এখন দেখা যাক, কোনটা গ্রহণ করে৷
১২. মির্জা আব্বাসের যদি বৈধতা থাকে তাহলে সিটে এসে বসা উচিত। আর যদি বৈধতা না থাকে তাহলে উপনির্বাচন হওয়া উচিত৷ ওই আসনের মানুষের তো একটা লোক দরকার। তারা তাদের দুঃখগুলো কাকে বলবে! ওসমান হাদি এখন আর ঢাকা-৮ আসনে সীমাবদ্ধ নাই, উনি এখন বাংলাদেশের আজাদির প্রতীক হয়ে গেছেন, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক।
১৩. জাবেরের সিটি করপোরেশনে ইলেকশন করার এখনো কোনো চিন্তা নাই।
র্যাপিড ফায়ার—
১. এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যোগদান করার চিন্তাভাবনা নাই কিন্তু প্রয়োজন পড়লে করবেন৷
২. ইনকিলাব মঞ্চ জামাত-শিবিরের দোকান না, বাংলাদেশের দোকান।
৩. জাবের ৩ মাস ধরে বেকার। আগে একটা পত্রিকায় ফিচার রাইটার হিসেবে ছিলেন, মাসিক ১৫ হাজার টাকা বেতনে। এখন ঢাকায় নিজস্ব কোনো বাসা নাই৷ এখানে-ওখানে থাকেন।
৪. প্রিয় খাবার: মায়ের হাতের খিচুড়ি৷
৫. হাদি ভাইয়ের প্রিয় খাবার: ভর্তা-ভাজি, পান্তাভাত
৬. ওসমান হাদির ৩টা সমালোচনা—
• সবাইকে বিশ্বাস করতেন৷
• জীবনের শেষ সময়ে মিতব্যয়ী ছিলেন না৷
• পরিবারকে সময় দেননাই৷
৭. এনছিপির ৩টা সমালোচনা—
• জুলাইকে শুধু নিজেদের মনে করে৷
• ভাইব্রাদার কোরামের বাইরে বের হতে পারছে না।
• জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে খুব একটা সফল হয়নাই৷
৮. বিএনপি ৩টা সমালোচনা—
• ইতিহাস থেকে শিক্ষা নেয় না৷
• ১৭ বছর গুন-খুমের শিকার হবার পরেও আবার সেই রাজনীতিতেই ফেরত যাবার চেষ্টা করছে৷
• জুলাইয়ের পক্ষে দৃশ্যমান কোনো পদক্ষেপ নাই৷
৯. জামাতের ৩টা সমালোচনা—
• নিজেদের বাইরের লোকদের খুব একটা পুতঃপবিত্র মনে করে না।
• নিজেদের লোকদের ভেতরে থাকবার একটা প্রচেষ্টা থাকে সবসময়৷
• ভুল করলেও জাস্টিফাই করার চেষ্টা করে।
১০. পছন্দের রাজনীতিবিদ: নাহিদ ইসলাম (এনছিপি), সালাহউদ্দিন আহমেদ (বিএনপি), ডা. শফিকুর রহমান (জামাত)
১১. একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে: শহীদ ওসমান হাদির হোত্তার বিচার করবেন৷
১২. সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চান৷
১৩. মানুষ যদি মনে করে উনি সৎ, ওনার উপর বিশ্বাস রাখা যায় তাহলেই উনি নিজেকে সফল বলে মনে করবেন৷
পডকাস্টে মোটাদাগে ৩টা সমস্যা খুব চোখে লেগেছে—
• এডিটিং ভালো হয়নি৷
• প্রশ্নের একটা ধারা থাকা উচিত ছিল, কেমন যেন খাপছাড়া৷ সাজেশন: একটা গ্রাফে ঢেউ আঁকলে যেমন হয়, তেমন করতে পারলে ভালো।
• পিংপং খেলানো উচিত হয়নাই। এইটা শোবিজের লোকজনকে দেওয়া যায়। রাজনীতি একটা সিরিয়াস বিজনেস।
August 11, 2026 140