The Core Concept এর একটা পডকাস্টে অতিথি হিসেবে ছিলেন Abdullah Al… — আল-আকসা ♥️ — TG.ME

The Core Concept এর একটা পডকাস্টে অতিথি হিসেবে ছিলেন Abdullah Al Jaber ভাই৷ ১ ঘণ্টা ১৭ মিনিটের পডকাস্টটার লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি। সময় থাকলে দেখতে পারেন। সময় না থাকলে এই পোস্ট থেকে জিস্ট জেনে নিতে পারেন। মতামত জাবের ভাইয়ের নিজস্ব৷ এটির দায় আমার না। আমি চেষ্টা করেছি ওনার বক্তব্য যতটা সম্ভব অবিকৃত রাখার৷

১. পডকাস্টে বেশ কয়েকবার হাদি ভাইয়ের পরিবারের সাথে ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হয়৷ প্রত্যেকবারই জাবের অত্যন্ত ডিপ্লোমেটিক উত্তর দেন৷ সম্মান দিয়ে কথা বলেন৷ হাদি ভাইয়ের বোন মাসুমা হাদি একটা সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে ঢাকায় আসলে জাবের ভাই বা জুমা তাকে কল করেনি। করা উচিত ছিল বলে জাবের বলেন। ওমর হাদির সরকারি চুক্তিভিত্তিক চাকরি নিয়ে দেশত্যাগ করাকেও উনি পজিটিভলি দেখেন। জাবেরের মতে, ভুল বোঝাবুঝি থাকতে পারে কিন্তু দ্বন্দ্ব নাই৷

২. ইনকিলাব মঞ্চের কাজ চলছে। ওটা হয়তো ইন্টেরিম আমলের মতো অতো হাইলাইটেড হচ্ছে না মিডিয়ায়। ইস্কুল নামে একটা কিশোর পত্রিকা চালু করা হয়েছে৷ দ্বিতীয় সংখ্যা (আজাদি সংখ্যা) ৫,০০০ কপি ছাপানো হয়েছে। তার মধ্যে প্রি-অর্ডার-ই এসেছে ২,৫০০ কপি। নতুন পত্রিকা 'জন্মদাগ' বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে কাজ করবে। একটা কমিক্স আনার প্ল্যান আছে৷ শুধু ডকুমেন্টারি না, সিনেমা বানানোর পরিকল্পনা আছে। 'দেশভাগের' ন্যারেটিভে না, বরং 'আজাদি'-র সিনেমা।

৩. হাদি ভাইয়ের শাহাদাতের সময় থেকে ডোনেশন কার্যক্রম বন্ধ ছিল। কিছুদিন আগে 'খয়রাত লাগবে' বলে একটা ক্যাম্পেইন রান করা হয়৷ ইনকিলাব মঞ্চের ইউটিউব চ্যানেল এবং ফেইসবুক পেইজের মনিটাইজেশন অন হয়ে গেছে৷ বইমেলায় ১৫ লক্ষ টাকার বেশি রেভেনিউ জেনারেট হয়েছে। এভাবে অর্থের সংকুলান হচ্ছে৷

৪. ৫ম শ্রেণির পাঠ্যপুস্তকে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা অন্তর্ভুক্ত করার প্রস্তাব হয়েছিল শুধু, ফাইনালাইজ কিছুই হয়নি। মিডিয়াগুলো টিআরপির জন্য ওভাবে সংবাদ প্রকাশ করে। জাবের বলেন, "শহীদকে সম্মান জানানোর দায়িত্ব রাষ্ট্রের। আমরা সর্বোচ্চ, রাষ্ট্রের কাছে আবেদন করতে পারি।" তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিএনপি সরকার অন্তর্ভুক্তির কাজটি করবে।

৫. জানামতে ফিরনাসের (হাদি ভাইয়ের সন্তান) আর্থিক টানাপোড়েন চলছে না। সরকার ফ্ল্যাট ও ফান্ড দিয়েছে।

৬. ওসমান হাদি হোত্তাকাণ্ডের যে মামলা তাতে বাদী জাবের। কেন উনিই বাদী হলেন এই প্রশ্নটা উনি এড়িয়ে যান এবং পুলিশের ADC ও IO এর কাছে জিজ্ঞেস করলে উত্তর মিলবে বলে জানান।

৭. ওসমান হাদি হোত্তাকাণ্ডের বিচারপ্রক্রিয়া আগায় নাই। ১৮ বার পিছিয়েছে৷ মমতা ব্যানার্জি গুরুতর অভিযোগ করলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তবে, আজ হোক কাল হোক, ওসমান হাদির হোত্তার বিচার এই জমিনে হবে। হতেই হবে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই জায়গাতে লড়াই করে যেতে চান।

৮. কিছুদিন আগে হামে শিশুমৃত্যুর কারণ হিসেবে 'ফিটনেস ধরে রাখার জন্য নারীরা বাচ্চাদের বুকের দুধ খাওয়ান না' এরকম একটা মন্তব্যের কারণে সমালোচনার শিকার হন জাবের। সেজন্য তিনি ক্ষমা চান এই পডকাস্টে। অনেক কারণের মধ্যে ওটা একটা কারণ হলেও অবশ্যই একমাত্র কারণ না বলে স্বীকার করেন।

৯. হাদি ভাই জাবের ভাইয়ের থেকে ৫ বছরের বড়। তাদের গাঢ় বন্ধুত্বের সূচনা মূলত করোনার সময় থেকে। লকডাউনের সময় ত্রাণ পৌঁছে দেওয়া, এলাকার পাবলিক লাইব্রেরি পুনরায় চালু করা এগুলো থেকেই একসাথে লড়াইয়ের সূত্রপাত ঘটে৷ ৫ আগস্টের পরে নলছিটি উপজেলার মন্দির পাহারা দিতে গিয়ে একটা প্ল্যাটফর্ম করার আইডিয়া আসে। ৮ আগস্ট শাহবাগে ব্যানার ছাড়া খুমি হাসিনার বিচারের দাবিতে একটা প্রোগ্রাম করা হয়। ১৩ আগস্ট ইনকিলাব মঞ্চের ব্যানারে শাহবাগে প্রথম প্রোগ্রাম হয়৷

১০. মোদি সরকার ক্ষমতা থেকে নামলেও যে ওসমান হাদি হোত্তার পিছনের নামগুলো বের হয়ে আসবে তা জাবের মনে করেন না। যে সরকারই আসুক, জাতীয় স্বার্থে ইন্ডিয়া যে সিক্রেসি মেইনটেইন করে, উনি তা স্মরণ করিয়ে দেন৷

১১. নতুন সরকার ক্ষমতায় আসার পর জুলাই স্মৃতি জাদুঘরের কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল৷ বাংলাদেশ ব্যাংকের CSR ফান্ড থেকে জুলাইয়ের শহীদ পরিবারকে ২ লক্ষ করে টাকা দেওয়া শুরু হয়েছিল৷ সেটা বন্ধ করে দিয়ে সরকারদলীয় শহীদদেরই এই টাকা দেওয়া হয় এখন।

বর্তমান সরকার জুলাইয়ের সাথে প্রতারণা করেই ক্ষমতায় এসেছে। গণভোটে হ্যাঁ দিতে বলে এখন বাস্তবায়ন করছে না। এই সংবিধান গত ১৭ বছর তাদেরকে গুম হওয়া থেকে রক্ষা করতে পারেনাই, ফ্যাসিবাদ থেকে মানুষকে বাঁচাইতে পারেনাই, এই সংবিধান বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে পারেনাই৷ সুতরাং এই সংবিধানের দোহাই দিয়ে যদি ১৪০০ শহীদের আর্তনাদ, রক্ত, ২০ হাজারের অধিক আহতদের বলিদানকে তুচ্ছ করা হয়.. বিএনপিকে আবারও আগের অবস্থার (ধানক্ষেতে রাত্রিযাপন) পুনরাবৃত্তি করতে হতে পারে৷
August 11, 2026 116