সবুজ পাসপোর্ট থাকাটাই কি আমাদের সবচেয়ে বড় অপরাধ? 💔 একটু চোখ বন্ধ করে… — আল-আকসা ♥️ — TG.ME

সবুজ পাসপোর্ট থাকাটাই কি আমাদের সবচেয়ে বড় অপরাধ? 💔

একটু চোখ বন্ধ করে ভাবুন তো - আপনি আপনার বয়স্ক বাবা-মা বা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কানাডা থেকে দেশে ফিরছেন। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আপনার ফ্লাইট ইতালির রোমে ইমার্জেন্সি ল্যান্ড করলো।

আপনি ভাবছেন, দেশের জাতীয় পতাকাবাহী বিমান, নিশ্চয়ই বিপদে আপনাকে সর্বোচ্চ দেখভাল করবে।

কিন্তু বাস্তবতা শুনলে আপনার শিউরে উঠতে হবে!

গত ২২ ঘণ্টার বেশি সময় ধরে রোম এয়ারপোর্টের মেঝেতে রিফিউজির মতো পড়ে আছেন ১৭০ জনের বেশি বাংলাদেশি! অথচ একই ফ্লাইটের (BG-306) প্রায় ৮০ জন আমেরিকান ও কানাডিয়ান পাসপোর্টধারীকে ঠিকই ইমিগ্রেশন পার করে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

কেন জানেন?

কারণ তাদের হাতে বিদেশি পাসপোর্ট আছে, আর আমাদের যাত্রীদের হাতে আছে যেন এক 'অলিখিত অপরাধের চিহ্ন’-বাংলাদেশের সবুজ পাসপোর্ট!

এমনকি যাদের আমেরিকার গ্রিন কার্ড আছে, শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী হওয়ায় ইতালির ইমিগ্রেশন তাদেরও কোনো ট্রানজিট ভিসা দেয়নি। তাদেরকেও ফ্লোরে রাত কাটাতে হচ্ছে!

এর আগে টানা ৮ ঘণ্টা এসি ছাড়া একটা বদ্ধ বিমানে আড়াইশ যাত্রীকে আটকে রাখা হয়েছিল। শিশু আর বয়স্ক মানুষেরা গরমে আর কষ্টে অসুস্থ হয়ে পড়ছেন।

কারও কাছে জরুরি ওষুধ নেই, বাচ্চার খাবার নেই, ঘুমানোর জায়গা নেই। আর বিমানের কোনো প্রতিনিধির টিকিটিও সেখানে নেই!

সবচেয়ে ভয়ংকর এবং লজ্জার বিষয় কী জানেন?
বিমান বাংলাদেশ দেশে বসে দিব্যি প্রেস রিলিজ দিয়ে দিয়েছে- সব যাত্রীকে হোটেলে রাখা হয়েছে, খাবার দেওয়া হয়েছে! আর আমাদের দেশের গণমাধ্যমগুলোও যাচাই না করেই সেই নির্লজ্জ মিথ্যাচার ছেপে দিয়েছে।

দেশে থাকা পরিবারগুলো পত্রিকা পড়ে ভাবছে তাদের প্রিয়জনরা আরামে হোটেলে আছে, অথচ তারা বিদেশের মাটিতে এয়ারপোর্টের শক্ত ফ্লোরে বসে ধুঁকছে আর কাঁদছে!

৪৮ বছর আগে ১৯৭৮ সালেও বিমানের এমন এক জঘন্য অব্যবস্থাপনার কারণে পুরো পরিচালনা পর্ষদকে বরখাস্ত করা হয়েছিল। আর আজ ২০২৬ সালে এসে তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যা প্রেস রিলিজ দিয়ে ধামাচাপা দিচ্ছে!

আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই-
বিদেশের মাটিতে ভিনদেশি এয়ারলাইন্সগুলো যেখানে বিপদে পড়লে যাত্রীদের কোলে করে রাখে, সেখানে নিজেদের টাকায় চলা 'পতাকাবাহী' বিমান কি আদৌ আমাদের সম্মান করতে শিখেছে?

নাকি আমরা প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মেশিন, মানুষ হিসেবে আমাদের এক পয়সাও দাম নেই?

আমি জানি এই সত্যি কথাগুলো হয়তো কোনো পত্রিকার হেডলাইন হবে না।

কিন্তু আপনাদের একটা শেয়ার হয়তো ঘুম ভাঙাতে পারে ওই এসি রুমে বসে থাকা নির্লজ্জ কর্তাদের। সত্যিটা সবার জানা দরকার!

ভিডিও এবং প্রমাণগুলো কমেন্ট বক্সে দিলাম। আওয়াজ তুলুন, কারণ কাল এই জায়গায় আপনি বা আপনার পরিবারও থাকতে পারে! 👇
August 8, 2026 139