যারা বলে,,একদিন সব ঠিক হয়ে যাবে,তারা হয়তো এখনো স্বপ্নের একটা জগতের ভেতর বাস করে। কারণ বাস্তবতা হলো, জীবনে এমন কোনো নির্দিষ্ট দিন আসে না, যেদিন হঠাৎ করে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। অপেক্ষা করতে করতে একদিন সব ঠিক হবে এই আশায় মানুষ কখনো কখনো জীবনের সুন্দর সময়গুলোই পার করে দেয়।
আসলে জীবন সুন্দর হয় সবকিছু নিজের মতো করে পেয়ে গেলে নয়, বরং যা আছে, যা ঘটছে সেটার সঙ্গে মানিয়ে নিতে শিখতে পারলে। আজকের দিনটা যেমন, সেটাকেই যদি মেনে নিয়ে শান্তিতে থাকা যায়,,,তাহলে সেই আজটাই একসময় সুদিন হয়ে ধরা দেয়। কারণ জীবনে সবকিছু পাওয়া সম্ভব নয়; কিছু অপূর্ণতা নিয়েই বাঁচতে হয়,,,আর সেই অপূর্ণতার সঙ্গে মানিয়ে নিতে পারাটাই হয়তো জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য।















