দীনের জন্য সহশিক্ষা ছেড়ে দেয়া নিঃসন্দেহে বড় ত্যাগ কিন্তু সহশিক্ষাকে আপনি কি দিয়ে পরিবর্তন করবেন এর একটা পরিকল্পনা থাকতে হবে।
যদি এমন হয় আপনি ক্লাস টেনের আগে সহশিক্ষা ছাড়ছেন তাহলে বিকল্প হিসেবে আপনাকে দীনি কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করতে হবে। আর যদি তখন বিয়ে সম্ভব হয় তাহলে বিয়ের দিকে আগাতে হবে।
অন্যদিকে ইন্টারমিডিয়েট পর্যায়ে সহশিক্ষা ছাড়লে বিয়ে তুলনামূলক সহজ নিরাপদ বিকল্প। বিশ্ববিদ্যালয়ের সময়ও একই কথা।
এখন এমন যদি হয়, আপনি সহশিক্ষা ছেড়ে দেবার পর আপনি পুরোপুরি বেকার হয়ে পড়ছেন এবং বিয়ের কথাও হচ্ছেনা তাহলে ব্যস্ততার অভাবে হতাশা আসবে।
এজন্য দীনের জন্য ছেড়ে দিয়েছি বলে বসে থাকা যাবেনা। সহশিক্ষার পড়াশোনার বিকল্প রেডি করে এরপর ছাড়তে হবে।
এই বিকল্প কারো জন্য হতে পারে মহিলা মাদ্রাসায় পড়াশোনা শুরু করা কিংবা IOMএ আলিমা কোর্স করা, হিফজ করা ইত্যাদি। সবচেয়ে ভালো হয় যদি বিয়ের ব্যবস্থা করা যায়। বিয়ের পর আপনি সহ সহশিক্ষা ছেড়ে দিবেন। এতে আপনার জন্য হালাল ব্যস্ততা থাকবে। এবয়সে ব্যস্ততা না থাকলে হতাশা আসা স্বাভাবিক।
@muslimatrix
11
6September 4, 2026 423 4